ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ভিডিও ভাইরাল কলাপাড়ায় ধর্ষন চেষ্টায় অভিযুক্তকে ৫০ জুতার বাড়ি ও ৫ হাজারে সমঝোতা খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা: নারীর দুই হাত ভাঙার অভিযোগ। কলাপাড়ায় বিয়ে করতে গিয়েও দিতে হল চাঁদা, অভিযোগ যুবদল নেতা দেলোয়ার মৃধার বিরুদ্ধে। কলাপাড়ায তরমুজ খেত নষ্ট করায় ছাগল ধরে পুলিশে দিল কৃষক  হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ গ্রেফতার কলাপাড়ায় উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন জাকির মৃধা কলাপাড়ায় আবাসিক এলাকা থেকে দুই পতিতা ও খদ্দের সহ দেহ ব্যবসায়ী গ্রেফতার যুবদল নেতার বিরুদ্ধে দুই সন্তানের জননী প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ কলাপাড়ায় মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও স্বেচ্ছাসেবক দল নেতা সুমন, রাসেল ও সজিবের মুক্তির দাবিতে মানববন্ধন

তৃণমূলে বিএনপির নানামুখী প্রস্তুতি, নেতাদের সামনে কঠিন পরীক্ষা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ১৭০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির তৃণমূলে শুরু হয়ে গেছে নানামুখী প্রস্তুতি। কিন্তু প্রার্থিতা আদায়ে নেতাদের এবার কঠিন পরীক্ষা দিতে হবে জানিয়ে বিএনপির নীতিনির্ধারণী ফোরামের সদস্য সালাহউদ্দিন আহমেদ বলছেন, ত্যাগ ও সংগ্রামের পাশাপাশি গুরুত্ব পাবে জনসম্পৃক্ততা ও জুলাই অভ্যুত্থানের চেতনা। দলের টিকিট প্রত্যাশীদের গতিবিধি এখন থেকেই নজরে রাখা হচ্ছে।

কখনও প্রতিবাদ, কখনও বিক্ষোভ, আবার কখনও জনগণের দাবি নিয়ে প্রায় ১৭ বছর রাজপথে সংগ্রাম করেছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। সব কিছুর মূলেই ছিল, বিগত সরকারের বিদায় ও নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের দাবি। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে হাসিনা সরকার পালাতে বাধ্য হলে নতুন করে সুযোগ তৈরি হয় সেই কাঙ্ক্ষিত ও প্রতীক্ষিত নির্বাচন আয়োজনের।

ফ্যাসিবাদের পতনের পর কেটেছে প্রায় ১১ মাস, ভোটের প্রশ্নে নানা সমীকরণে সরকার ও রাজনৈতিক দল নির্বাচনের সম্ভাব্য সময় বেছে নিয়েছে আগামী ফেব্রুয়ারিতে। যদিও রোডম্যাপ ঘোষণার আগেই দলীয় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ‘নতুন প্রজন্মের ভাই ও বোনেরা, আপনারা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করুন।’

এমন ঘোষণায় নির্বাচনের সম্ভাব্য সময়ের সাত-আট মাস আগেই জনসম্পৃক্ততা এবং দলের পক্ষে ভোট টানতে মাঠে নেমেছেন মনোনয়ন প্রত্যাশীরা। দলীয় প্রতীকে নিজেদের টিকিট নিশ্চিতে বিভিন্ন স্থানে এরইমধ্যে ব্যানার-ফেস্টুনও সেঁটেছেন অনেকে।

আগামী নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে কঠিন পরীক্ষা দিতে হবে নেতকর্মীদের– এমনটা জানিয়ে বিএনপির নীতিনির্ধারণী ফোরামের সদস্য সালাহউদ্দিন আহমেদ বলছেন, শুধু ত্যাগী বা সংগ্রামী হলেই হবে না, মনোনয়ন প্রত্যাশীদের থাকতে হবে জনসম্পৃক্ততাসহ নানা যোগ্যতা।

সালাহউদ্দিন বলেন, 

শুধু ত্যাগের ওপর নির্ভর করে আমরা প্রার্থী নির্বাচন করবো না। আমরা প্রার্থী নির্বাচন করবো, বর্তমান বাংলাদেশের জন-আকাঙ্ক্ষা অনুযায়ী। কারণ আমরা যদি প্রার্থী নির্বাচন করতে গিয়ে শুধু জনপ্রিয়তা দেখি, আর জনগণের প্রত্যাশা যদি অবহেলা করি, তবে সেটা ভুল হবে।

বৃহত্তর দল হিসেবে বিএনপি যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে দলের স্থায়ী কমিটির এই সদস্য জানান, হাতে সময় থাকায় দলের টিকিট প্রত্যাশীদের গতিবিধি নজরে রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘নির্বাচনমুখী দল হিসেবে নির্বাচনের প্রস্তুতি বিএনপির সব সময়ই ছিল এবং থাকে। আমরা যেটা করি, সেটা হচ্ছে আপডেট করি। এখন আমাদের সেই প্রস্তুতি পুরোদমে চলছে। নির্বাচন অনুষ্ঠানের জন্য শুধু প্রার্থী বাছাই নয়, নির্বাচনী ইশতেহারও আমাদের প্রস্তুত করতে হবে। নির্বাচনের প্রস্তুতির জন্য আমাদের আরও অনেক কর্মকাণ্ড আছে। সেগুলো হচ্ছে: সাংগঠিনক এবং রাজনৈতিক।’

নির্বাচনী তফসিলের পর শরিকদের সঙ্গে আসন বণ্টনের বিষয়গুলো সামনে আসবে বলে জানান বিএনপির এই নেতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তৃণমূলে বিএনপির নানামুখী প্রস্তুতি, নেতাদের সামনে কঠিন পরীক্ষা

আপডেট সময় : ০৪:০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫