ঢাকা ০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

চিত্রনায়ক নাঈমের দাবি মেনে নিল ঢাবি কর্তৃপক্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম (বামে)। ছবি: সংগৃহীত

নবাব স্যার সলিমুল্লাহর ১৫৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি ছিলেন ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম। ঢাকার নবাব পরিবারের বংশধর হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হন এ চিত্রনায়ক।

গত ৭ জুন ছিল নবাব স্যার সলিমুল্লাহর ১৫৩তম জন্মবার্ষিকী। দিনটি বিশেষভাবে উদ্‌যাপিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে। দিনটি স্মরণে বিশেষ র‌্যালি, রচনা-কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সন্ধ্যায় রাখা হয় পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রীতিভোজ অনুষ্ঠান।

নবাব স্যার সলিমুল্লাহ ছিলেন ঢাবি প্রতিষ্ঠার অন্যতম স্বপ্নদ্রষ্টা। ব্রিটিশ সরকারের কাছে ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। প্রতিষ্ঠানটির জন্য জমি দান করেন। এমনকি ১৯২০ সালে ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট’ পাশ করাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তার ১৫৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, হলের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নবাব পরিবারের বংশধর চিত্রনায়ক নাঈম। সেই সঙ্গে দাবি করেন, যেন ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষা ও মুসলিম সমাজের উন্নয়নে নবাব সলিমুল্লাহর অবদানের যথাযথ স্বীকৃতি ও স্মরণ নিশ্চিত করে।

অভিনেতার দাবি আন্তরিকভাবে গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ তথ্য নিশ্চিত করেন অভিনেতা নিজেই। অভিনেতা একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, নবাব পরিবারের পক্ষ থেকে তার পরিবার নবাব সলিমুল্লাহর অবদানের জন‍্য দাবি পেশ করেন। তাদের এ দাবি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ সবার দাবি ছিল, যা কর্তৃপক্ষ সানন্দে গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চিত্রনায়ক নাঈমের দাবি মেনে নিল ঢাবি কর্তৃপক্ষ

আপডেট সময় : ০৮:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫