ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

এইচএসসি শুরু আজ, পরীক্ষায় বসছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৬ জুন)। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এবার ৯ হাজার ৩১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী ২ হাজার ৭৯৭ কেন্দ্রে পরীক্ষায় বসবে।

কারিগরি ও মাদরাসা বোর্ডসহ দেশের ১১টি শিক্ষাবোর্ডের মধ্যে এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে- ২ লাখ ৯১ হাজার ২৪১ জন, সবচেয়ে কম পরীক্ষার্থী বরিশাল বোর্ডে- ৬১ হাজার ২৫ জন।

চলতি বছর পুন:বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হলেও এবার সব বিষয়, পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এরইমধ্যে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্রসহ আনুসঙ্গিক সরঞ্জামাদি। পরিষ্কারর-পরিচ্ছন্নতা শেষে বসানো হয়েছে সিট নম্বর। প্রস্তুত রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজেশন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, পরীক্ষা গ্রহণের শতভাগ প্রস্ততি শেষ হয়েছে।

আবারো করোনার চোখ রাঙানিতে দেশ। তাই কেন্দ্রে পরীক্ষার্থীদের ৩ ফুট দূরত্বে বসানো, মাস্ক ব্যবহার ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করাসহ ৩৩ দফা নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।

কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবীর বলেন, ‘বোর্ডগুলোর প্রস্ততিতে কোনো ঘাটতি নেই। পরিবর্তিত পরিস্থিতিতে প্রশ্নপত্রসহ পরীক্ষার বিভিন্ন সামগ্রীর নিরাপত্তায় বাড়তি সর্তকতা নেয়া হয়েছে।’

এছাড়া প্রশ্নপত্রফাসেঁর কোনো সুযোগ নেই বলেও দাবি করেছেন আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি সভাপতি।

পরীক্ষায় মানতে হবে যেসব নির্দেশনা

* পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকা;

* ওএমআর শিটে সঠিকভাবে তথ্য পূরণ;

* উত্তরপত্র ভাঁজ না করা;

* মোবাইল ফোন কেন্দ্রের ভেতরে আনা যাবে না;

* বহুনির্বাচনি ও সৃজনশীল অংশের মধ্যে কোনো বিরতি না রেখে পরীক্ষা পরিচালিত হবে;

* ব্যবহারিকসহ সব অংশেই পৃথকভাবে পাস করতে হবে;

* পরীক্ষার্থী শুধু প্রবেশপত্রে উল্লিখিত বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারবে; এবং কেউ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা দিতে পারবে না। এ ছাড়া উপস্থিতি পত্রে সই করা বাধ্যতামূলক।

এদিকে পরীক্ষার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিশেষ নজরদারি চালানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এইচএসসি শুরু আজ, পরীক্ষায় বসছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

আপডেট সময় : ০৮:৪৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫