ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে। সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি।

জাতীয় ফল মেলা উদ্বোধন করেন

শিহাব উদ্দিন টোকন, নাটোর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের লালপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) লালপুর উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়। মেলার মূল প্রতিপাদ্য হলো: ‘দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুনজুর রহমান, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. মমিনুজ্জামান, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা এই অনুষ্ঠানে ফল খাওয়ার উপকারিতা এবং ফলের উৎপাদন বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মানুষের পুষ্টি চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৩৫০ গ্রাম ফল খাওয়া প্রয়োজন। এছাড়া, দেশী ফল প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের অসাধারণ উৎস। তাই ফলের উৎপাদন বাড়াতে বাড়ির আঙিনায় বা ছাদে এবং অনাবাদি পতিত জমিতে দেশি ফলের গাছ লাগানোর আহ্বান জানানো হয়। ফল মেলায় আম-কাঁঠাল সহবিভিন্ন প্রকার দেশীয় ফল ও ফলদ গাছের চারা উপস্থাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতীয় ফল মেলা উদ্বোধন করেন

আপডেট সময় : ০৬:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫