ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

এনসিসি গঠন ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সমাধান আসেনি: সালাহউদ্দিন আহমেদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঐকমত্য কমিশনের সঙ্গে ৭০ অনুচ্ছেদ, সংসদের স্থায়ী কমিটি, নারী আসন ও প্রধান বিচারপতির নিয়োগ, রাষ্ট্রপতি নির্বাচন ও এনসিসি গঠন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিএনপির সালাহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো সমাধানে আসা যায়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৯ জুন) ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বিগত ৩ দিন যে আলোচনা করেছি তার মধ্যে ৭০ অনুচ্ছেদ, সংসদের স্থায়ী কমিটি, নারী আসন ও প্রধান বিচারপতির নিয়োগ বিষয়ে কথা হয়েছে। বুধবারের আলোচনায় এনসিসি ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হয়, যা নিয়ে সমাধানে আসা যায়নি। তাই আজও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

তবে রাষ্ট্রপতির ক্ষমতা কী হবে, কারা তাকে নির্বাচিত করবেন এবং দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের আলোচনা আবার এসেছে। কারণ ইলেক্ট্রোরাল ভোটের বিষয় এসেছে, যেটি চলমান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা চলছে। রাষ্ট্রপতি নির্বাচন বিদ‍্যমান পদ্ধতিতে চায়। সরাসরি যারা নির্বাচিত হবেন তারা এবং উচ্চ কক্ষের ১০০ ও নারী আসনে ১০০ জন মিলে এ সিদ্ধান্ত নেবে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, যেহেতু আমরা ৭০ অনুচ্ছেদ ওপেন করেছি, তাই আমরা মনে করি সংসদ সদস‍্যরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। সেখানে গোপন ভোট হতে পারে। দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের  সিদ্ধান্ত এখনও পেনডিং রাখা আছে। দুই তৃতীয়াংশ ভোট পেয়ে সংবিধান সংশোধন করতে পারবে। তবে পিআর পদ্ধতিতে আপার হাউজ ভোট রাখা হলে অর্ধেক মেজরিটি পাবে না, তাই এটি আমরা সমর্থন করি না।

প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে তিনি বলেন, পর পর মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হবেন না। আর স্বৈরাচার ফরমেশন ঠেকাতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে হবে। তখন এনসিসি গঠন করা লাগে না বলে মনে করেন বিএনপির এ সিনিয়র নেতা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এনসিসি গঠন ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সমাধান আসেনি: সালাহউদ্দিন আহমেদ

আপডেট সময় : ০৭:২১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫