ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

নারীদের ২০২৬ টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজিল্যান্ড টি-২০ বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

আগামী বছর নারীদের ১০ম টি-২০ বিশ্বকাপ বসবে ইংল্যান্ডের মাটিতে। প্রায় এক বছর আগেই টুর্নামেন্টের সূচি প্রকাশ করল আইসিসি ও ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রথমবারের মতো ওই আসরে অংশ নিবে ১২টি দল।

১২ দলের মধ্যে এখন ৪ দল ঠিকই হয়নি। ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়ার পাশাপাশি আছে, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান। এই গ্রুপে যোগ দেবে বাছাইপর্ব খেলে আসা আরও দুটি দল। ‘বি’ গ্রুপে স্বাগতিক ইংল্যান্ডের পাশাপাশি আছে ডিফেন্ডিং নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।

বার্মিংহ্যামের এজবাস্টনে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে ১২ জুন শুরু হবে আসর। লর্ডসে ফাইনাল ৫ জুলাই। টুর্নামেন্টের ৩৩টি ম্যাচ হবে ইংল্যান্ডের ৭টি ভেন্যুতে। এগুলো হলো- এজবাস্টন, ব্রিস্টল, হেডিংলি, লর্ডস, ওভাল, ওল্ড ট্রাফোর্ড ও রোজ বোল।

ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের টিকিট পেয়েছে ২০২৪ আসরের পারফরম্যান্স দিয়ে। পাকিস্তান ও শ্রীলঙ্কা জায়গা করে নিয়েছে র‌্যাঙ্কিংয়ে দিয়ে। বাংলাদেশ ও স্কটল্যান্ডকে খেলতে হবে বাছাইপর্ব, যা আগামী বছরের শুরুর দিকে নেপালে অনুষ্ঠিত হবে। বাছাইয়ের জন্য উত্তীর্ণ হয়েছে যুক্তরাষ্ট্র, নেপাল ও থাইল্যান্ডও।

ইউরোপ, আফ্রিকা, ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইপর্ব এখনও শুরুই হয়নি। সেখান থেকে বিশ্বকাপ বাছাইয়ে আসবে আরও পাঁচ দল। ইউরোপ অঞ্চলের বাছাইর্পব হওয়ার কথা ২০ আগস্ট থেকে, আফ্রিকা অঞ্চলের ৩১ আগস্ট থেকে এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৯ সেপ্টেম্বর থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নারীদের ২০২৬ টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি

আপডেট সময় : ০৯:১৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫