ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে। সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূরকে অবরুদ্ধ ও হামলার প্রতিবাদে বিক্ষোভ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখা, দলীয় নেতাকর্মীদের উপর দফায় দফায় হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে কুয়াকাটায় বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।

সোমবার (১৬ জুন) দুপুর ২টায় মহিপুর থানা শাখার উদ্যোগে কুয়াকাটার জিরো পয়েন্ট এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে গণ অধিকার পরিষদ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভে নেতৃত্ব দেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তর। এছাড়াও উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মো. বশির খান, যুব অধিকার পরিষদ মহিপুর থানা শাখার সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সদস্য সচিব মোয়াজ্জেম মুসল্লি, ছাত্র অধিকার পরিষদের নেতা এস.এম. ইমরান আল-আব্দুল্লাহ, মো. মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ‘গণতন্ত্র ও মতপ্রকাশের অধিকার রক্ষায় কাজ করা একটি সংগঠনের কেন্দ্রীয় নেতার ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। গলাচিপায় বিএনপির লোকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়ে গণ অধিকার পরিষদের কার্যক্রম বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।’

তারা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূরকে অবরুদ্ধ ও হামলার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময় : ১০:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫