ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

গাইবান্ধায় এনসিপির উপজেলাযুগ্ম-সমন্বয়কারীর পদত্যাগ।

অর্পিতা চ্যাটার্জী, গোবিন্দগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধার ফুলছড়ি উপজেলা সমন্বয় কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেছেন সংগঠনটির যুগ্ম সমন্বয়কারী জাহিদ হাসান জীবন। কমিটিতে স্বজনপ্রীতি ও টাকার বিনিময়ে ফ্যাসিবাদ সমর্থিত কর্মীদের পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

শনিবার (১৪ জুন) রাতে এনসিপির কেন্দ্রীয় ফেসবুক পেজে ২১ সদস্যের সমন্বয় কমিটি নাম প্রকাশ করে অনুমোদন প্রকাশিত হয়। রাতেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জাহিদ হাসান জীবন পদত্যাগের ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে জীবন উল্লেখ করে বলেন, এনসিপির নবগঠিত ফুলছড়ি উপজেলা সমন্বয় কমিটিতে টাকার বিনিময়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের পুনর্বাসন করা হয়েছে। যারা এনসিপির হয়ে মাঠে কাজ করেছে, তাদের মূল্যায়ন না করে শুধু আর্থিক লেনদেনের ভিত্তিতে নতুনদের এইপদ দেওয়া হয়েছে। একারণে ‘আমি এই বিতর্কিত কমিটি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। তবে আমি অরাজনৈতিক সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্মে কাজ চালিয়ে যেতে চাই।’

এবিষয়ে জানতে চাইলে জাহিদ হাসান জীবন বলেন, ‘আমার দায়বদ্ধতা থেকে আমি বিষয়টি সামনে এনেছি। টাকার বিনিময়ে রাজনীতি চলতে পারে না। এনসিপি একটি নতুন আশার সংগঠন ছিল, কিন্তু এভাবে দল পরিচালিত হলে সেটাও ধ্বংস হয়ে যাবে।’

তবে জাহিদ হাসান জীবন এনসিপির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও অরাজনৈতিক প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–এর গাইবান্ধা জেলার মুখপাত্র হিসেবে তাঁর ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি জানান। জীবন ছাত্র জনতার আন্দোলনে গাইবান্ধা জেলার মূখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এখনও দায়িত্ব পালন করে যাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাইবান্ধায় এনসিপির উপজেলাযুগ্ম-সমন্বয়কারীর পদত্যাগ।

আপডেট সময় : ০২:৩৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫