ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

তজুমদ্দিনে পৃথক দুটি ধর্ষণের ঘটনায় গ্রেফতার-৩

খন্দকার নিরব, ভোলা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার তজুমদ্দিনে ২৪ ঘণ্টার ব্যবধানে এক বাকপ্রতিবন্ধী শিশু ও এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। থানায় মামলা দায়েরের পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছেন।

শনিবার (১৪ জুন) রাতে প্রতিবন্ধী শিশুর মা এবং অপর ঘটনার ভিকটিম বাদী হয়ে তজুমদ্দিন থানায় পৃথক দুটি মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত (১৩ জুন) শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে সোনাপুর ইউনিয়নের উত্তর চাপড়ী গুচ্ছগ্রামে ১৫ বছর বয়সী প্রতিবন্ধী শিশুটির মামা বাদশা ওরফে বাসু (৫০) বেড়ানোর কথা বলে তাঁর ভ্যানে করে নিজ বাড়িতে নিয়ে যান। পরিবারের লোকজন তখন অন্যত্র ছিল। এই ফাঁকে বাক্‌ ও মানসিক প্রতিবন্ধী ভাগনিকে ধর্ষণ করেন তিনি। পরে প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে।

অপর ঘটনায়, চাঁদপুর ইউনিয়নের কেয়ামুল্যা গ্রামে এক পরকীয়া যুগলকে আটকে রেখে নারীকে ধর্ষণ করেন দু’জন। ধর্ষণে সহযোগিতা করেন আরো কয়েকজন।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মহব্বত খান বলেন, উভয় ঘটনায় তজুমদ্দিন থানায় মামলা হয়েছে। ভিকটিমদের চিকিৎসার পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষার জন্য ভোলা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, নারীকে আটকে ধর্ষণের ঘটনায় বেল্লাল (৩৫), মো. সোহেল (২৪) ও আ. রহমান সুমন (৩২) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তজুমদ্দিনে পৃথক দুটি ধর্ষণের ঘটনায় গ্রেফতার-৩

আপডেট সময় : ০৯:০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫