ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

হত্যা মামলার আসামীকে  বাঁচাতে ছাত্রলীগ নেতাকে বিএনপি’র সক্রিয় কর্মী হিসেবে প্রত্যয়ন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার পল্টন থানার একটি হত্যা চেষ্টা মামলার আসামী পটুয়াখালীর কলাপাড়া ছাত্রলীগের যুগ্ম সম্পাদককে মামলা থেকে বাঁচাতে টাকার মিনিময়ে বিএনপি’র সক্রিয় কর্মী হিসেবে প্রত্যয়ন পত্র দেয়ায় গুঞ্জন উঠেছে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি’র জ্যেষ্ঠ কয়েক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপি’র সম্পাদক ভুলবশত: ছাত্রলীগ নেতার নাম আসায় প্রত্যয়ন প্রত্যাহার করে নেয়া হয়েছে বলেছেন।

সূত্র জানায়, ৫ আগষ্টের পর ঢাকার একাধিক থানায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ রাজনীতি নিষিদ্ধ হওয়া আওয়ামীলীগের হেভিওয়েট নেতাদের সাথে শত্রুতা মূলক ভাবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শতাধিক মানুষকে আসামী করা হয়েছে। আসামী তালিকায় আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীদের পাশাপাশি শত্রুতামূলক ভাবে ভাবে যুক্ত করা হয়েছে নিরীহ সাধারন মানুষের নাম।

সূত্রটি আরও জানায়, ২৮ অক্টোবর ২০২৩ দুপুর অনুমান ১:৪৫ মিনিটের সময় পল্টন এলাকায় হত্যা চেষ্টার ঘটনা দেখিয়ে ৮মে ২০২৫ পল্টন থানায় একটি মামলা দায়ের করেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার মোয়াজ্জেমপুর গ্রামের মো. বেল্লাল। মামলায় শেখ হাসিনার সাথে ১২৩ জন আসামীর মধ্যে ১১৯ নম্বর ক্রমিকে দেয়া হয়েছে উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মো. গোলাম রাব্বি খানকে। মামলা দায়েরের পর এ থেকে ৮ জনকে অব্যাহতি দিতে ১২ জুন ২০২৫ চম্পাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সম্পাদক সক্রিয় বিএনপি কর্মী হিসেবে তাদের সুপারিশ করেন। যে তালিকার ৫ নম্বর ক্রমিকে রয়েছে রাব্বি। তালিকাটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে।

চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন জানান, ওই সুপারিশকৃত তালিকাটি তাঁদের স্বাক্ষরিত নয়। এটি ভুয়া। মূলত ওই মামলায় বিএনপির নিরীহ লোকজনকেও আসামি করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের আলোচনা করেছি। তারা এ বিষয় সিদ্ধান্ত নেবেন। এ বিষয় নিয়ে ওই মামলার বাদীর সঙ্গেও তাঁদের কথা হয়েছে বলে দাবি করা হয়েছে।

উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, ’ছাত্রলীগ নেতা রাব্বি খানের নাম যুক্ত সুপারিশ তালিকাটি জাল জালিয়াতি ভাবে সৃষ্টি করা হয়েছে। ইউনিয়ন বিএনপি থেকে কোন সুপারিশ তালিকা যাবে না, যাবে উপজেলা থেকে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হত্যা মামলার আসামীকে  বাঁচাতে ছাত্রলীগ নেতাকে বিএনপি’র সক্রিয় কর্মী হিসেবে প্রত্যয়ন

আপডেট সময় : ১২:১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫