ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

ইরানি জনগণকে সতর্ক করে যে বার্তা দিলো ইসরায়েল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সামরিক স্থাপনার আশপাশের এলাকা থেকে সরে যাওয়ার জন্য সাধারণ ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী— আইডিএফ।

রোববার (১৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে এ আহ্বান জানায় তারা।

সেখানে বলা হয়, সকল ইরানি নাগরিকের প্রতি জরুরি সতর্কতা। যারা বর্তমানে বা অচিরেই সামরিক অস্ত্র উৎপাদন কারখানা এবং এর সহায়ক প্রতিষ্ঠানগুলোর আশপাশে অবস্থান করছেন, তাদেরকে অবিলম্বে ওই স্থানগুলো ছেড়ে চলে যেতে হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব স্থানে ফিরে আসবেন না।

এদিকে, ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের কাছে অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার এক ভিডিও বার্তায় মার্কিনীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের শত্রুই তোমাদের শত্রু। আমরা এমন কিছুর মুখোমুখি হচ্ছি, যা আজ হোক বা কাল হোক আমাদের সকলের জন্য হুমকিস্বরূপ। আমাদের বিজয়ই তোমাদের বিজয় হবে।

উল্লেখ্য, ইরান-ইসরায়েল ইস্যুতে সরগরম বিশ্ব। দু’পক্ষের হামলা-পাল্টা হামলায় প্রাণ হারিয়েছে অনেক বেসামরিক মানুষ। ইরানের পাশাপাশি ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইরানি জনগণকে সতর্ক করে যে বার্তা দিলো ইসরায়েল

আপডেট সময় : ০৫:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫