ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

কুয়াকাটায় মৎস্য ব্যবসায়ীসহ ৫ জুয়ারি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কুয়াকাটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৎস্য ব্যবসায়ী ইউসুফ হাওলাদার ওরফে ‘ইউসুফ কোম্পানি’সহ পাঁচ জুয়ারীকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার (১৪ জুন) রাত আনুমানিক ১১টার দিকে কুয়াকাটার আবাসিক হোটেল সুপারস্টার থেকে তাদের আটক করা হয়।

আটককৃত অন্যান্যরা হলেন- কলাপাড়ার রহমতপুরে মৃত নুরুল ইসলামের ছেলে আবুল কালাম আজাদ, বরগুনা জেলার মাইঠা গ্রামের বাসিন্দা সুলতান মিয়ার ছেলে লিটন। একই গ্রামের আঃ আজিজের ছেলে মাসুদ, আলীপুর গ্রামের মৃত আবুল হোসেন হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার ও একই গ্রামের সোমেদ সিকদারের ছেলে টুক সিকদার। পলাতক আসামী কুয়াকাটার বাসিন্দা মৃত আশ্রাব হাওলাদারের ছেলে বায়েজিদ। 

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই হোটেলে গোপনে জুয়া খেলার আসর বসে মর্মে সংবাদ পাওয়া। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলটির মালিক ও ম্যানেজার পালিয়ে যায়। এসময় জুয়ার আসর থেকে নগদ ৬২ হাজার ৫২ টাকা ও একজোড়া আলফা ডন’র রঙিন তাস উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা কুয়াকাটার আবাসিক হোটেল সুপারস্টারে অভিযান পরিচালনা করি। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে একজন মৎস্য ব্যবসায়ী ইউসুফ হাওলাদার ওরফে ইউসুফ কোম্পানি। এদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। হোটেলের মালিক ও ম্যানেজার পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আটককৃতদের রোববার (১৫ জুন) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা বলছেন, কুয়াকাটার কিছু হোটেলে দীর্ঘদিন ধরে এমন অবৈধ কার্যক্রম চলে আসছিল। পুলিশের এই অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুয়াকাটায় মৎস্য ব্যবসায়ীসহ ৫ জুয়ারি আটক

আপডেট সময় : ০৪:০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫