ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

মানবপাচারের অভিযোগে একই পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা

শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী এলাকার একই পরিবারের পাঁচজনের বিরুদ্ধে প্রতারণা ও মানবপাচারের অভিযোগে গোপালগঞ্জ মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী নারী। অভিযোগে বলা হয়েছে, সৌদি আরবে চাকরির প্রলোভন দেখিয়ে ৭ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর বাদীর স্বামীকে সৌদি আরবে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে।

বাদী লিপ্তি মণ্ডল, পিতা বিরাট বালা, সাং-বরইভিটা, থানাঃ গোপালগঞ্জ সদর; তাঁর হলফনামায় উল্লেখ করেন, অভিযুক্তরা হলেন উজ্জ্বল বৌদ্ধ (৩৬), উত্তম বৌদ্ধ (৩২), বিশ্ব বৌদ্ধ (২৬), উৎপল বৌদ্ধ (১৮) ও ক্ষিতিষ বৌদ্ধ (পিতা: মৃত খিরত), সকলেই ভেন্নাবাড়ী এলাকার বাসিন্দা।

হলফনামা সূত্রে জানা গেছে, অভিযুক্ত উজ্জ্বল ও ক্ষিতিষ বৌদ্ধ প্রথমে বাদীর স্বামীর জন্য সৌদি আরবে উচ্চ বেতনের চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ৫ লাখ ৫০ হাজার টাকা ও পাসপোর্টের কপি নেন। এরপর আরও ২ লাখ টাকা দাবি করে উত্তম ও বিশ্ব বৌদ্ধ। সবমিলিয়ে মোট ৭ লাখ ৫০ হাজার টাকা নেওয়ার পর বাদীর স্বামী ২০২২ সালের ১ নভেম্বর সৌদি আরবে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি কোনো কাজ না পেয়ে আটক হয়ে পড়েন এবং অভিযুক্ত ২, ৩ ও ৪ নম্বর আসামী তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে।

বাদী জানান, দেশে থাকা অভিযুক্তদের কাছে টাকা ফেরত চাইলে তারা গালিগালাজ করে ও হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। এ নিয়ে একাধিকবার শালিস হলেও প্রতিকার মেলেনি। সর্বশেষ আদালতের দ্বারস্থ হন ভুক্তভোগী নারী।

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগটি আদালতের নির্দেশে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন বাদী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মানবপাচারের অভিযোগে একই পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা

আপডেট সময় : ০৩:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫