ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

বাস না পেয়ে ট্রাক-পিকআপে ঢাকায় ফিরছে মানুষ।

অর্পিতা চ্যাটার্জী, গোবিন্দগঞ্জ প্রতিনিধি।
  • আপডেট সময় : ০২:০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ ঈদের আনন্দ কাটিয়ে আবার ফিরছে কর্মস্থলে। কিন্তু নিম্ন আয়ের মানুষের এই যাত্রা যেন যন্ত্রণাদায়ক হয়ে পড়েছে।বাসভাড়া বেশি, টিকিট মিলছে না, তাই জীবনের ঝুঁকি নিয়ে গভীর রাতেও মালবাহী ট্রাক, পিকআপে ঠাসাঠাসি করে কর্মস্থলে ফিরছে শিশুসহ নারী ও অনেক বৃদ্ধরা।

শনিবার গভীর রাতে গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, কর্মস্থলে ফেরার তাগিদে বাস কাউন্টারগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। কেউ কেউ কাঙ্ক্ষিত টিকিট পেলেও পিকআপ বা ট্রাকে করে রওনা হচ্ছেন কম ভাড়ার আশায়। ঝুঁকিপূর্ণ এই বাহনকেই ভরসা করছেন তারা। প্রচণ্ড গরমেও গাদাগাদি করে উঠছেন এসব বাহনে।
অনেকেই জানান, ঈদের ছুটিতে গ্রামে এলেও ফেরার টিকিট পাননি।

রোববার সকালে তাদের ডিউটি, তাই ৩-৪শ টাকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন। ঈদে বাড়ি এসে সব টাকা শেষ। কোনোভাবে কর্মস্থলে ফিরলেই হবে।

এদিকে টিকিট কাউন্টারগুলোতেও চলছে নানা বিড়ম্বনা। অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও টিকিট পাচ্ছেন না। কেউ কেউ বাইরে থেকে এক থেকে দেড় হাজার টাকায় টিকিট কিনে রওনা হচ্ছেন।
গাইবান্ধা আন্তঃজেলা বাস টার্মিনাল সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে গাইবান্ধা-ঢাকা রুটে ১৫০টি যাত্রীবাহী বাস ও ৫০টি লোকাল বাস চলাচল করছে। ঈদ উপলক্ষে জেলার অভ্যন্তরে তিন শতাধিক বাস প্রবেশ করেছে। এর বাইরেও শত শত মানুষ পিকআপ-ট্রাকে গাদাগাদি করে গন্তব্যে পাড়ি দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাস না পেয়ে ট্রাক-পিকআপে ঢাকায় ফিরছে মানুষ।

আপডেট সময় : ০২:০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫