ঢাকা ০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

ইরান-ইসরাইল সংঘাত: বাংলাদেশের জন্য ঝুঁকি কী?

প্রতিনিধিঃমো:সিফাত
  • আপডেট সময় : ০৯:০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আয়রন ডোম ভেঙে ইসরাইলের প্রতিরক্ষা সদর দফতরে ইরানের আঘাত। ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের টানাপোড়েনের মধ্যদিয়ে নতুন করে পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে ইসরাইল ও ইরান, যা চিন্তায় ফেলেছে পুরো বিশ্বকে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং করোনার ধাক্কায় বিশ্ব অর্থনীতি এমনিতেই দুর্বল। বিশ্লেষকরা বলছেন, নতুন যুদ্ধ শেয়ারবাজার, ফরেন কারেন্সি মার্কেট ও ব্যবসায় বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলবে। হরমুজ প্রণালি বন্ধ হলে বিশ্বে সরবরাহ ঘাটতির কারণে তেলের দাম বাড়তে পারে। বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ওপর চাপ বাড়বে।

মধ্যপ্রাচ্য বিশ্লেষক সিরাজুল ইসলাম বলেন, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের ৩০-৪০ শতাংশ তেল পরিবহন হয়। এ রুটটা বন্ধ করে দিয়েছে বা দেবে, এতে সারা বিশ্বে তেলের সংকট পড়বে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এ জি এম নিয়াজ উদ্দিন বলেন, এ যুদ্ধের প্রভাবে সত্যিকার অর্থে বাংলাদেশের আমদানি-রফতানি স্বাভাবিক প্রবাহে বাধা পড়তে পারে।

বিশ্লেষকরা মনে করেন, মধ্যপ্রাচ্য সংকটের কারণে সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রায় ৫০ লাখ বাংলাদেশি প্রবাসী অনিশ্চয়তার মুখে পড়তে পারেন। এতে রেমিট্যান্স প্রবাহেও ভাটা পড়তে পারে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এ জি এম নিয়াজ উদ্দিন বলেন, ‘মধ্যপ্রাচ্যে বাংলাদেশের একটা শ্রমবাজার আছে। সেখানে যদি সংঘাত দীর্ঘস্থায়ী হয়, সে ক্ষেত্রে আমাদের শ্রমবাজারে একটা প্রভাব পড়তে পারে। দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার সম্ভাবনাই বেশি।’
 
এই যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্র, বিশেষ করে ট্রাম্পনীতিকে দায়ী করছেন এ জি এম নিয়াজ উদ্দিন।

এ বিষয়ে মধ্যপ্রাচ্য বিশ্লেষক সিরাজুল ইসলাম বলেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইরানকে ষাট দিনের একটা আলটিমেটাম দিয়েছিলেন, সেই ষাট দিনের আলটিমেটামের শেষ পর্যায়ে এসে ইসরাইল ইরানে হামলা চালিয়েছে। আমেরিকাকে বলে-কয়েই তারা হামলা চালিয়েছে।

তবে এখনই বড় যুদ্ধের আশঙ্কা দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ।

তিনি বলেন, ‘পারমাণবিক যুদ্ধের মধ্যে যাবে কি না, সেটা ইরানের ওপর নির্ভর করবে। ইরান কী ধরনের রেসপন্ড করবে। আমার মনে হয় না বেশিদূর যাবে। কারণ, সব দেশেরই চেষ্টা থাকবে এটা (যুদ্ধ) যেন তাড়াতাড়ি থামে।’

বিশ্ব শান্তি বজায় রাখতে ভূরাজনৈতিক প্রতিযোগিতা থেকে সরে আসার পরামর্শ বিশ্লেষকদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইরান-ইসরাইল সংঘাত: বাংলাদেশের জন্য ঝুঁকি কী?

আপডেট সময় : ০৯:০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫