ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

পিরোজপুর পৌর যুবলীগ নেতা নাজিম উদ্দিন সোহেল গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর পৌর যুবলীগ সিনিয়র সহ-সভাপতি সাবেক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে গ্রেপ্তার হওয়া নাজিম উদ্দিন সোহেলকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি মো: রবিউল ইসলাম। 

গ্রেপ্তার হওয়া মো: নাজিমুদ্দিন সোহেল (৪৫) পিরোজপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের শেখপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি পিরোজপুর পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হিসাবে দায়িত্বরত ছিলেন। এছাড়াও তিনি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত জিএস ছিলেন। তিনি পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 

পুলিশ জানায়, শুক্রবার (১৩ জুন) বিকেলে ভারতে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশনে চেকিং এর সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পাসপোর্ট জব্দ করে। তার নামে একাধিক মামলায় ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানায় নেয় এবং সেখান থেকে সদর থানায় আনা হয়। 

পিরোজপুর সদর থানার ওসি মো: রবিউল ইসলাম জানান নাজিমউদ্দিন সোহেল ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। তার নামে বিস্ফোরক দ্রব্য মামলা সহ (১৪)টি মামলা রয়েছে। তিনি একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। তাকে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পিরোজপুর পৌর যুবলীগ নেতা নাজিম উদ্দিন সোহেল গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫