ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

গোপালগঞ্জে বাস কাউন্টারে মোবাইল কোর্টের অভিযান, ৪২ হাজার টাকা জরিমানা

মো: শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া বাস স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ঈদুল আযহার ছুটিতে জেলা প্রশাসনের রুটিন ওয়ার্কের ভিত্তিতে আজ শনিবার (১৪ জুন) সকাল ১২টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর মেজর ইমরানুল হুদা ও গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবলী শবনম।

অভিযান চলাকালে ‘ওয়েলকাম এক্সপ্রেস’, ‘সেবা গ্রীন লাইন’, ‘রয়েল এক্সপ্রেস’, ‘হানিফ এন্টারপ্রাইজ’, ‘মক্কা মদিনা’ এবং ‘সেতু ডিলাক্স’ পরিবহন সংস্থার বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়। অভিযানে মোট ২৮ জন যাত্রীর কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ৩,৫০০ টাকা উদ্ধার করে তা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভুক্তভোগীদের মধ্যে ফেরত প্রদান করা হয়।

এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়। পরিবহনগুলোর মধ্যে ওয়েলকাম এক্সপ্রেসকে ৮,০০০ টাকা, সেবা গ্রীন লাইন ১০,০০০ টাকা, রয়েল এক্সপ্রেস ৮,০০০ টাকা, হানিফ এন্টারপ্রাইজ ৮,০০০ টাকা, মক্কা মদিনা ৩,০০০ টাকা ও সেতু ডিলাক্সকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। মোট জরিমানা আদায় করা হয়েছে ৪২,০০০ টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবলী শবনম জানান, ঈদ সামনে রেখে পরিবহন সেক্টরে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে জেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। যাত্রীদের অধিকার রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর।

এ বিষয়ে স্থানীয় যাত্রীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এমন অভিযান নিয়মিত হলে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষ হয়রানি থেকে রেহাই পাবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোপালগঞ্জে বাস কাউন্টারে মোবাইল কোর্টের অভিযান, ৪২ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:৫৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫