ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

যুক্তরাজ্য সফর শেষে ঢাকার পথে প্রধান উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। লন্ডনের স্থানীয় সময় ৭টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি চার দিনের সফর শেষে রওনা হন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সংস্কার কাজের অগ্রগতিসহ আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে নিয়ে তখন এ দুই নেতা কথা বলেন।

শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর দুইটার দিকে যুক্তরাজ্যের লন্ডনে হোটেল ডরচেস্টারে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে বৈঠকটি শুরু হয়। যা চলে প্রায় দেড় ঘণ্টা মতো। এরপর বৈঠকের বিষয়ে অন্তর্বর্তী সরকার ও বিএনপি যৌথ বিবৃতি দেয়। যা প্রধান উপদেষ্টার ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।

এ সময় প্রধান উপদেষ্টার কাছে আগামী রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলটির চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন ওই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়, তা উল্লেখ করেন তারেক রহমান।

জবাবে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে।

সেক্ষেত্রে রমজানের আগে নির্বাচন আয়োজনে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করা প্রয়োজন হবে বলেও মত দেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

দেশে রাজনৈতিক উত্তেজনা, নির্বাচনের সময় নিয়ে জটিলতা এবং সরকার ও অন্যান্য দলের সঙ্গে টানাপড়েনের মধ্যেই হলো এই বৈঠক, যার ওপর গোটা দেশের মানুষের নজর ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাজ্য সফর শেষে ঢাকার পথে প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৮:৫০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫