ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

ইসরাইলি হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শুক্রবার (১৩ জুন) আইআরজিসির বরাত দিয়ে ইরানের সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, শুক্রবার ভোরে আইআরজিসি কেন্দ্রে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ।

ইরানের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় তার বিচক্ষণতা ও অক্লান্ত প্রচেষ্টার জন্য নিহত সিনিয়র এই কমান্ডারের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে বিবৃতিতে।

আইআরজিসি জানিয়েছে, প্রয়াত কমান্ডার প্রতিরোধ ফ্রন্টের একজন বিশিষ্ট ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন এবং প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনার ক্ষেত্রে উন্নয়ন, উদ্ভাবন এবং শক্তির প্রতীক ছিলেন।

এর আগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ দাবি করেছে, ইসরাইলে হামলার প্রস্তুতি নিতে হাজিজাদেহ ও তার শীর্ষ সহকর্মীরা একটি ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে বৈঠক করছিলেন। ইসরাইলি যুদ্ধবিমান থেকে চালানো হামলায় পুরো সেন্টারটি ধ্বংস হয়ে যায়।

আইডিএফের দাবি, ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মূল নেতৃত্বে ছিল আইআরজিসির বিমান প্রতিরক্ষা বাহিনী। তারা গত বছরের এপ্রিল ও অক্টোবরে ইসরাইলে হামলা চালিয়েছিল।

শুক্রবার স্থানীয় ভোররাতে অপারেশন রাইজিং লায়ন নামে আক্রমণ শুরু করে ইসরাইল। ইরানে এখন পর্যন্ত এটিকে ইসরাইলের সবচেয়ে বড় আক্রমণ হিসেবে দেখা হচ্ছে। প্রথম পর্যায়েই ইসরাইলের প্রায় ২০০ যুদ্ধবিমান অভিযানে যোগ দেয় এবং ইরানের ১০০টিরও বেশি স্থানে হামলা চালায়। এদের মধ্যে ছিল পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল স্থাপনাগুলো, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম। পরবর্তীতে শুক্রবার বিভিন্ন সময় নতুন করে আরও বেশ কিছু হামলা চালায় ইসরাইল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইলি হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিহত

আপডেট সময় : ১১:০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫