ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

জেলেদের জালে ধরা পড়ছে রুপালি ইলিশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে আশানুরুপ রুপালি  ইলিশ সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। দীর্ঘ ৫৮ দিন পর ডিঙ্গি নৌকা ও ছোট ট্রলার নিয়ে সাগরে যাওয়া অনেকেই ফিরেছেন কাংখিত মাছ নিয়ে। 

এতে উচ্ছসিত জেলেরা। তবে গভীর সাগরে মাছ শিকারে যাওয়া অধিকাংশ ট্রলার এখনো ফিরেনি তীরে। আবহাওয়া অনুকুলে থাকলে এসব জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরার পড়ার আশা করছে মৎস্য বিভাগ।

এবারই প্রথম ভারতের সঙ্গে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। উপকূলের ৫৮ দিন মাছ ধরা থেকে বিরত থাকায় সামুদ্রিক ৪৭৫ প্রজাতির মাছের প্রজনন সুষ্ঠ হয়েছে বলে জানায় মৎস্য বিভাগ। 

শফিক মাঝি বলেন,আমি রাতে রওনা দিয়ে ট্রলারা নিয়ে সাগরে যাই।কুয়াকাটা থেকে ৪০/৪৫ কি:মি: দক্ষিনে জাল ফেলি আবার সকালে ঘাটে ফিরে আসি প্রায় ৪০ হাজার টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে। আমরা আসা করি আল্লাহর রহমাতে এবছর ভাল মাছ পাবো।

বন্ধন ফিসের স্বত্বাধিকারী মোহাম্মদ আয়নাল বলেন, গতকাল রাতে অবরোধ শেষ হওয়ার পরপরই আমাদের ট্রলারগুলো মাছ ধরার জন্য গভীর সমুদ্র রওনা দিয়ে চলে গেছে। দু’ চার দিন পর এসব ট্রলারে মাছ নিয়ে ফিরবে। এখন যারা মাছ নিয়ে এসেছেন। তারা সাগরের কাছাকাছি মাছ ধরেছেন তাদের জালে কিছু মাছ ধরা পড়েছে। কিন্তু মাছের সরবরাহ কম থাকায় অনেক চড়া দামে বিক্রি হচ্ছে। ১ কেজি ইলিশ মাছের দাম সাড়ে ১২’শ টাকা, ৯’শ গ্রামের মাছের দাম ১১ হাজার  টাকা, ৭শ গ্রামের মাছের দাম ৮’শত টাকা, ছোট ইলিশের দাম ৬’শত থেকে ৭’শত টাকা 

উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা অপু সাহা বলেন,আমাদের অবরোধ শতভাগ সফল হওয়ায় জেলেরা আশানুরুপ মাছ নিয়ে কিনারে আসছে।আজকে যেসব জেলেরা ঘাটে আসছে তারা সমুদ্র কিনারায় জাল ফেলে ভাল মাছ নিয়ে আসছে। গভীর সমুদ্রে যাহারা গিয়েছে তারা প্রচুর ইলিশ নিয়ে আসবে বলে তিনি আসা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জেলেদের জালে ধরা পড়ছে রুপালি ইলিশ

আপডেট সময় : ০৫:০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫