ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

বঙ্গোপসাগরে  নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারে গিয়ে ট্রলারডুবি,১৬ জেলে উদ্ধার।। 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি/এফ.বি
  • আপডেট সময় : ০৩:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ১৬ জেলেকে উদ্ধার করে স্থানীয় জেলেরা।

মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনার ঘটে। উদ্ধার হওয়া জেলেরা হলেন- রহমান মাঝি (৪০), মজনু ফরাজি (৪২), সবুজ (৩০), এনায়েত হোসেন (৪৮), মেজবাউদ্দীন মিজু (৩৭), সজিব (২২) নাসির, হৃদয় ও মুছা। অন্যদের নাম জানা যায়নি।

উদ্ধার হওয়া জেলেরা জানান, কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের চাপলি বাজার এলাকায় জাহিদ ব্যাপারীর মালিকানাধীন এফবি আনোয়ার নামের ট্রলার নিয়ে সোমবার বিকেলে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যাত্রা করেন তারা। লক্ষাধিক টাকার রসদ নিয়ে তারা সমুদ্রে নামেন। যাত্রা পথেই এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা।

তারা আরও বলেন, মঙ্গলবার বিকেল থেকে ট্রলারটি ঢেউয়ের তোড়ে ফেটে ভেতরে পানি ঢুকতে শুরু করে। পাওয়ার পাম্প দিয়ে পানি সেচেও কাজ হয়নি। একপর্যায়ে রাত সাড়ে ৭টার দিকে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা জেলেরা মালিকপক্ষকে ফোনে খবর দিলে স্পিডবোট পাঠিয়ে প্রায় আড়াই ঘণ্টা পর প্রথম দফায় ৬ জন ও দ্বিতীয় দফায় ১০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়।

মাঝি মজনু ফরাজী বলেন, পায়রা বন্দরের শেষ বয়া এলাকায় এ ঘটনা ঘটে। সেখান থেকে কিনারায় আসতেই মাঝপথে হঠাৎ পানি উঠে ট্রলারটি তলিয়ে যায়। পরে স্পিডবোডের মাধ্যমে আমাদের উদ্ধার করে জেলেরা।

কুয়াকাটা নৌ-পুলিশ কেন্দ্রের ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, বিষয়টি আমি অবগত নই। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। নিষেধাজ্ঞার শেষ মুহূর্তে হয়তো গোপনে  তারা সাগরে গিয়েছিলেন৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বঙ্গোপসাগরে  নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারে গিয়ে ট্রলারডুবি,১৬ জেলে উদ্ধার।। 

আপডেট সময় : ০৩:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫