ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

তারেক রহমানের পক্ষ থেকে মোহাম্মদপুর এলাকায় পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-১৩ আসনের অন্তর্ভুক্ত মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলানগরের এলাকাবাসীকে কোরবানির পরপরই স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে স্থানীয়দের মধ্যে পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করা হয়েছে।

এই কর্মসূচির আওতায় বিতরণ করা হয়—ফেস মাস্ক, হ্যান্ড গ্লাভস, বিন ব্যাগ এবং ব্লিচিং পাউডার। ঈদের পর কোরবানির বর্জ্য দূর করতে এবং স্বাস্থ্যঝুঁকি এড়াতে এসব সামগ্রী স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়। এই উদ্যোগটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে জনগণের হাতে তুলে দেয়া হয়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আদাবর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ। প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা, অস্ট্রেলিয়া ছাত্রদলের সাবেক সভাপতি এবং ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট কায়াস মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন অস্ট্রেলিয়া ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মোহাম্মেদ।

প্রধান অতিথি কায়াস মাহমুদ দেশ পুনর্গঠন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ, যা সরাসরি বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ৩১ নম্বর দফা— ‘যুগোপযোগী, পরিকল্পিত, পরিবেশবান্ধব আবাসন ও নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন’–এর একটি মাইলফলক উদাহরণ। এছাড়াও, এ কার্যক্রম ৯ নম্বর দফার আলোকে, ‘জনগণের নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানবিক জীবন নিশ্চিতকরণ’-এর সুনির্দিষ্ট প্রয়োগ হিসেবেও চিহ্নিত হয়।

প্রধান অতিথি কায়াস মাহমুদ বলেন, ‘পরিচ্ছন্নতা শুধু একটি ব্যাক্তিগত অভ্যাস নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। কোরবানির পর পরিচ্ছন্নতা নিশ্চিত করা মানে শুধু পরিবেশ রক্ষা নয়, বরং আমাদের পরিবার, প্রতিবেশী এবং সমাজের স্বাস্থ্য রক্ষা করা। এই সচেতনতা ছড়িয়ে দিতে আমি কাজ করে যাচ্ছি। এই উদ্যোগ তারেক রহমানের নির্দেশনা ও অনুপ্রেরণায় পরিচালিত হচ্ছে, যিনি সব সময়ই সাধারণ মানুষের স্বাস্থ্য, নিরাপত্তা ও সচেতনতাকে গুরুত্ব দিয়ে আসছেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তারেক রহমানের পক্ষ থেকে মোহাম্মদপুর এলাকায় পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৭:১৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫