ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

দ্বিতীয় দফার সংলাপে কোন দল কবে নির্বাচন চাইল?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:২১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি। এক মাসের মধ্যেই সংবিধান ছাড়া বাকি সংস্কার বাস্তবায়নের দাবি দলটির। অন্যদিকে, ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে যেকোনো সময়ে নির্বাচন আয়োজনের দাবি জামায়াতের।

তবে জুলাই সনদ হওয়ার পরেই নির্বাচনের তারিখের বিষয়ে দাবি জানানোর কথা বলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২ জুন) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তারা।

দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলো সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐক্যমত কমিশন। সংলাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা এবং কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস।

উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ করতে সব দল একমত হয়েছে। সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রস্তাবে দলগুলোর ঐকমত্য প্রতিষ্ঠার জন্য দ্বিতীয় পর্যায়ের সংলাপে চেষ্টা করা হবে।

দেড় ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হওয়ার কারণ নেই জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টার কাছে জাতি চূড়ান্ত নিরপেক্ষতা আশা করে।

আর জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনের তারিখ নিয়ে সময় বেধে দেয়ার পক্ষে নয় জামায়াত। ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে জনমনের শঙ্কা কেটে যাবে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, জুলাইয়ের আগেই সবার স্বাক্ষর নিয়ে জুলাই সনদ প্রকাশের পাশাপাশি নির্বাচন কমিশন সংস্কারের দাবি জানিয়েছে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ ঘোষণার পরই দল হিসেবে জাতীয় নির্বাচনের সময় চাইবে দলটি।

প্রধান উপদেষ্টার উদ্বোধনের মাধ্যমে শুরু হলো চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরির বৈঠকের প্রথম দিন মঙ্গলবার (৩ জুন) কথা বলবে বিএনপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দ্বিতীয় দফার সংলাপে কোন দল কবে নির্বাচন চাইল?

আপডেট সময় : ১০:৩৮:২১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫