ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

জুলাই সনদ তৈরি করাই সরকারের মূল লক্ষ্য: প্রধান উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ১২২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম পর্যায়ের বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো নিয়ে জুলাই সনদ তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জুলাই সনদ তৈরি করাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য।

সোমবার (২ জুন) বিকেলে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের সাথে সর্বদলীয় বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, বিভক্তিকরণের জন্য রাজনীতি সৃষ্টি করা হয়নি, রাজনীতি সৃষ্টি করা হয়েছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের মঙ্গলের জন্য। সে সুযোগ যেন হারিয়ে না যায় সেই আহ্বানও জানান তিনি।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি আরও বলেন, সারাদিনের মিটিংয়ের মধ্যে সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আপনাদের সঙ্গে বসে আলাপ করি। কারণ এখানে সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে। এটা আমাকে শিহরণ জাগায় যে এরকম একটা কাজের সঙ্গে জড়িত হতে পেরেছি। আমাদের কাছে দায়িত্ব দেয়া হয়েছে সংস্কার করার জন্য, এজন্য কমিশন গঠন করা হয়েছে।

দ্রুত গতিতে কাজ করার জন্য তাদেরকে তিন মাসের সময় দেয়া হয়েছিল, তারা তাদের কাজ করেছে। কয়েকটা কমিশন বেশি সময় নিয়েছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই।

অন্যদিকে বৈঠক চলাকালীন সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, মঙ্গলবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলাদাভাবে দ্বিতীয় দফায় সংলাপ শুরু হবে।

এরআগে, বৈঠকে যোগ দিতে দুপুর সাড়ে তিনটা থেকে সেখানে আসতে থাকেন রাজনৈতিক নেতারা। পৌনে ৪টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধিদল ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিও বৈঠকে যোগ দিতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করতে দেখা যায়।

এছাড়া গণঅধিকার পরিষদ, এবি পার্টি, এলডিপি, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারাও যোগ দেন এই বৈঠকে। আজকের বৈঠকে ২৮টি রাজনৈতিক দল অংশ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই সনদ তৈরি করাই সরকারের মূল লক্ষ্য: প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৯:৪৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫