ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

কলাপাডায়  বন্ধ করে দেয়া হলো মহাসড়ক দখল করে বসানো অবৈধ পশুর হাট।

কলাপাড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ২০০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় মহাসড়ক দখল করে অবৈধভাবে বসানো একটি পশুর হাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারের পশুর হাটের বেচা কেনা বন্ধ করে দেয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক। এসময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের অনুমতি ব্যতিত কলাপড়া-কুয়াকাটা মহাসড়ক দখল করে সপ্তাহের সোমবার এ হাটটি বসিয়ে আসছিলো প্রভাবশালীরা। হাটটি ইজারাভুক্ত না হওয়া এবং সরকার রাজস্ব না পাওয়ায় বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান ইয়াসিন সাদীক। এছাড়া কোথাও প্রভাব খাটিয়ে অবৈধভাবে হাট বসালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা জানান তিনি।

উমেতপুরের বাসিন্দা  সোবহান বলেন, পাখি মারা বাজারে গরু বিক্রি করতে এসেছি কিছুক্ষণ আগে। ক্রেতারা  দরদাম করছিল। হঠাৎ উপজেলা প্রশাসনের লোকজন এসে হাটটি  বন্ধ করে দিয়েছে। 
এখন আমাদের কষ্টের শেষ নেই। এজন্য গরু বাড়িতে নিয়ে যাচ্ছি।

হাজীপুর থেকে আসা আব্দুর রহিম বলেন, অনেক আশা ছিল গরুটি  বিক্রি করে ঈদের বাজার সদাই করবো। এর মধ্যেই গুরুহাটটি বন্ধ করে দিয়েছে। সবকিছু এখন এলোমেলো হয়ে গেছে।  

এ বিষয়ে পাখিমেরা বাজার কমিটির সভাপতি মোস্তফিজুর রহমান আইয়ুব, বলেন এই গরু হাটটি  ইজারা  পেতে আমরা উপজেলা প্রশাসনের  কাছে দরখাস্ত করেছি। হাটটি পরিচালনার জন্য লিখিত কোন অভিযোগ না পেলেও মৌখিক অনুমতি নিয়েই গরুর হাটটি পরিচালনা করে আসছি। তবে হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় হাটটি বন্ধ করে দেওয়ায় স্থানীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা অপেক্ষায় আছি লিখিত ভাবে গরুর হাটটি পরিচালনা অনুমোদন পেলেই স্থান নির্ধারণ গরুর হাট বসাবো। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, কোরবানি উপলক্ষে  গরুর হাটটি কোন অনুমতি দেওয়া হয়নি। এই হাট পরিচালনা করা সম্পূর্ণ অবৈধ। এজন্য সরকার লাখ লাখ টাকা  রাজস্ব হারাচ্ছে। যদি কেউ এভাবে অবৈধভাবে গরু হাট বসানোর চেষ্টা করে তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাডায়  বন্ধ করে দেয়া হলো মহাসড়ক দখল করে বসানো অবৈধ পশুর হাট।

আপডেট সময় : ০৫:৩৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫