ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

নিম্নচাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত দুই’শ পরিবারের মাঝে বিএনপির ত্রান সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী/ এস আর
  • আপডেট সময় : ০৬:০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীতে গভীর নিম্নচাপের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বাসিন্দারা। অস্বাভাবিক জোয়ার ও ভারী বৃষ্টির পানিতে তলিয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। অনেকটা অসহায় হয়ে পড়েছে এ এলাকার বাসিন্দারা। তাই  ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে দাড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে এ ইউনিয়নের দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে এসব ত্রান সামগ্রী বিতরন করা হয়। বিএনপির নেতাকর্মীরা ট্রলারযোগে ওই ইউনিয়নের নয়ারচর, মিটার বাজার ও চরআন্ডার আলেকান্দাসহ কয়েকটি গ্রামের ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণসামগ্রী পৌছে দেন।

এসময় রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মুন্সীসহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ত্রাণসামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি আলু, আধা কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, আধা লিটার তেল ও একটি করে গ্যাস লাইট প্রদান করা হয়।

মিটার বাজার এলাকার বাসিন্দা রহমান মিয়া বলেন, আমার ঘর বেড়িবাঁধের বাইরে। শুক্রবার অস্বাভাবিক জোয়ারে আমরা ঘর একেবারে তলিয়ে গেছে। ঘরের অনেক কিছু পানিতে ভেসে গেছে। বর্তমানে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি। আজ বিএনপির পক্ষ থেকে ত্রান সামগ্রী পেয়ে অনেক উপকৃত হয়েছি।

চরআন্ডার আলেকান্দা এলাকার বাসিন্দা মোখলেছ মিয়া বলেন, আমাদের এখানের বাঁধ ভেঙে পানি প্রবেশ করে ঘর তলিয়ে গেছে। অনেক খাবার সামগ্রী নষ্ট হয়ে গেছে। এছাড়া ঘরের বেড়ার টিন ছুটে গেছে। বিএনপি থেকে ত্রান সামগ্রী পেয়ে আমি আসলেই অনেক আনন্দিত।

রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মুন্সী বলেন, রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়ন অনেক অবহেলিত। ঝড়ে এ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এবিএম মোশাররফ হোসেনর পক্ষ থেকে এসব ত্রান সামগ্রী বিতরন করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিম্নচাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত দুই’শ পরিবারের মাঝে বিএনপির ত্রান সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৬:০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫