ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

৬ দিনের রিমান্ড শেষে মমতাজ এখন কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর থানায় দায়ের করা পৃথক দুই মামালায় ৬ দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের হরিরামপুর সি‌নিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আইভি আক্তারের আদালতে উঠোনো হলে তিনি এ আদেশ দেন।

এর আগে, ২২ মে সিংগাইর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় সিংগাইর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুন নূর ৪ দিন ও হরিরামপুর থানায় দায়ের হওয়া হামলা ও ভাঙচুর মামলায় আরও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইভী আক্তার।

সিংগাইর থানায় দায়ের করা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা  উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন,  ‘হত্যা মামলায় মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আমরা সেই তথ্যের ভিত্তিতে তদন্ত করছি।’ 

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন খান বলেন, ‘হরিরামপুর থানায় দায়ের হওয়া ভাঙচুর মামলায় ২ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে এই মামলা সংশ্লিষ্ট অনেক তথ্য তার কাছ থেকে পাওয়া গেছে। সে সব তথ্য আমরা তদন্ত করে দেখছি।’ 

২০১৩ সালে সিংগাইরের গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। দীর্ঘ এক দশক পর চলতি বছরের ২৫ অক্টোবর ওই ঘটনায় নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা বাদী হয়ে মমতাজ বেগমকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

অন্যদিকে, হরিরামপুর উপজেলায় হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে আরো একটি নাশকতার মামলা রয়েছে মমতাজ বেগমের বিরুদ্ধে, যা দায়ের করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৬ দিনের রিমান্ড শেষে মমতাজ এখন কারাগারে

আপডেট সময় : ০২:৫৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫