ঢাকা ০১:৪২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল, ৩ নম্বর সতর্ক সংকেত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি/এস আর
  • আপডেট সময় : ০৯:০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করছে। পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এবং সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এ কারণে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে কুয়াকাটায় আগত পর্যটকরা বেকায়দায় পড়েছেন।

কুয়াকাটার আশে পাশের পর্যটন স্পটগুলোতে যেতে পারছেন না তারা। সমুদ্র উত্তাল থাকায় গোসলে নামা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তবুও কিছু পর্যটক আবহাওয়ার সতর্কতা উপেক্ষা করে সৈকতে অবস্থান করছেন। পর্যটকদের সতর্কের জন্য মাইকিং করছে ট্যুরিস্ট পুলিশ।

পর্যটকদেরকে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় গোসলে নামা থেকে বিরত থাকা এবং ট্যুরিস্ট পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও আবহাওয়া অফিসের আপডেট অনুসরণ করে নিরাপদে থাকার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।

খুলনা থেকে আগত পর্যটক নিলয় সেনেহা দম্পতি বলেন, গতকাল কুয়াকাটায় বেড়াতে এসেছি। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে কোথাও বের হতে পারি নি। সূর্যোদয়-সূর্যাস্ত দেখার জন্য এসেছি। বৈরী আবহাওয়ার কারণে সেটি দেখা সম্ভব হয়ে ওঠেনি। তাই আজ রাতের গাড়িতে আবার গন্তব্যে ফিরে যাবো।

এ বিষয়ে ট্যূরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের সহকারি পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বদা প্রস্তুত। বঙ্গোপসাগরে সতর্কতা সংকেত চলাকালীন সময়ে পর্যটকদের গভীর সমুদ্রে না যাওয়ার জন্য আমরা সৈকত এলাকায় মাইকিং করে যাচ্ছি। এছাড়াও  সৈকত এলাকায় পুলিশের সদস্যরা পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক টহল দিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এ কারণে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সৃষ্ট লঘুচাপটি আগামী ৭২ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে।

পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে যা আগামী ৩০ মে তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল, ৩ নম্বর সতর্ক সংকেত

আপডেট সময় : ০৯:০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫