ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত ১। মহিপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৬০ ইয়াবাসহ আটক-৩ কলাপাড়ার বিএনপি’র নেতা তোফাজ্জল ভিজিএফের চাল বিতরনে চালবাজি  কলাপাড়ায় ১দিন আগেই প্রায় ১০ হাজার মানুষের ঈদ উদযাপন পায়ে হেটে ৪ শিক্ষার্থীর ১৫০ কিলোমিটার পরিভ্রমন সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন সোশ্যাল মিডিয়ায় কিংবা রঙীন পোষ্টারে কলাপাড়া পৌরবাসীকে মেয়র প্রার্থীদের ঈদ শুভেচ্ছার হিড়িক   ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষির স্বর্গরাজ্য পটুয়াখালীর কলাপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬  ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কার পেলেন কলাপাড়া থানার এএসআই জসিম আকন।

রাঙ্গাবালীতে কিশোরীকে ধর্ষণচেষ্টা অভিযোগে এক যুবক গ্রেফতার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি/এস আর
  • আপডেট সময় : ১২:১৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে  অভিযুক্ত আসামি আবদুল প্যাদা (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) অভিযুক্ত আবদুল প্যাদাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন।

এর আগে সোমবার বিকেলে ভুক্তভোগী কিশোরী থানায় গিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন।

এজাহারে বলা হয়, রোববার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ভুক্তভোগী কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে চরমোন্তাজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে (দক্ষিণ চরমোন্তাজ) অবস্থিত নিজ বসতঘরের পেছনের টয়লেটের পাশে গেলে পূর্বপরিকল্পিতভাবে প্রতিবেশী আবদুল প্যাদা তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় ওই কিশোরীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে হাতেনাতে আটক করেন। পরে পরিবারের সদস্যদের সাথে থানায় গিয়ে কিশোরী অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আবদুল প্যাদাকে গ্রেফতার করা হয়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাঙ্গাবালীতে কিশোরীকে ধর্ষণচেষ্টা অভিযোগে এক যুবক গ্রেফতার

আপডেট সময় : ১২:১৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫