ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

কলাপাড়ার হাট কাঁপাবে রাঙ্গা দুদু,  কালা পাহাড় ও  রাজা মানিক, ফ্রিতে ওমরা হজ করানোর ঘোষণা

কলাপাড়া  (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক’দিন পরেই মুসলমানদের ঈদুল আজহার উৎসব। পবিত্র ঈদুল আযহায় এবারে উপকূলের হাট কাঁপাবে রাঙ্গা দুদু,  কালা পাহাড় ও রাজা মানিক। তবে রাঙ্গা দুদু, কালা পাহাড় ও রাজা মানিক  একসাথে কেউ ক্রয় করলে তাকে ফ্রিতে ওমরা হজ করানোর ঘোষণা দিলেন  গরুর মালিক মুফতি হাবিবুর রহমান মিসবাহ্।

খামারিদের চলছে শেষ মহূর্তের প্রস্তুতি। সর্বদা নজর গরুর প্রতি।কোরবানির জন্য প্রস্তুতকৃত গরুদের পরম মমতায় যত্ন করেছেন খামারিরা। পানি, ঘাস আর সাইলেস খাওয়াতে ব্যস্ত সময় পার করছে উপকূলের খামারিরা। 

স্থানীয় পশু ডাক্তারের পরামর্শ নিচ্ছে সার্বক্ষণিক।যাহাতে সুস্থ ও স্বাস্থ্যবানের পাশাপাশি রোগ বালাইমুক্ত থাকছে এখানকার  গরুগুলো। গরুর মালিক মুফতি হাবীবুর রহমান মেসবাহ আদর করে তার পোষা প্রাণী গরুগুলোর নাম রেখেছে রাঙ্গা দুদু,  কালা পাহাড় ও রাজা মানিক। রাঙা দুুদুর বয়স প্রায় ৩ বছরের কাছাকাছি  এ সময়ের মধ্যেই রাঙা দুদুর ওজন হয়েছে প্রায় ২০ মনের কাছাকাছি। তিনি দাম হাঁকিয়েছেন ১৬ লক্ষ টাকা, কালা পাহাড়ের বয়সও একই তবে রাঙা দুদুর থেকে কালা পাহাড়ের গায়ে গোস্তের পরিমাণ একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তিনি এটিরও দাম হাকিয়েছেন ১৬ লক্ষ টাকা। রাজা মানিকের বয়স কম হওয়ায় এটির ওজন ১৫’মনের কাছাকাছি তাই তিনি দাম হাঁকিয়েছেন ১২ লাখ।

মালিক মোট দাম হাঁকিয়েছেন ৪৪ লক্ষ টাকা। তিনটি গরু একসাথে কেউ ক্রয় করলে তার জন্য পুরস্কার ঘোষণা করেন গুরুর মালিক।

এ বিষয়ে গরুগুলো দেখভালের দায়িত্বে থাকা শাহিন বলেন, প্রতিদিন গরুগুলোকে নিজ হাতে বানানো সাইলেজ, ঘাস, খড় খাওয়াই, দিনে ৩ বার গোসল করাই।

কুয়াকাটার তুলাতলিতে অবস্থিত ৩১৩ ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মুফতি হাবীবুর রহমান মেসবাহ বলেন, আমাদের ফার্মের অধিকাংশ ষাঁড়গুলো শাহীওয়াল ও ফিজিয়ান জাতের। এবারে তিনটি ষাঁড় কোরবানিতে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। 

এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মারুফ বিল্লাহ খান বলেন,

এ বছরের ঈদে কলাপাড়া উপজেলায় ২২ হাজারের মত গরু কোরবানির জন্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রাণিসম্পদ বিভাগ সর্বদা নজরদারি করছে যাতে প্রাণীদের ক্ষতি কারক উপাদান ব্যবহারে না করতে পারে। পাশাপাশি প্রাণীদের স্বাস্থ্য সেবা নিশ্চিততে আমরা সর্বদাই সোচ্চার।  

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ার হাট কাঁপাবে রাঙ্গা দুদু,  কালা পাহাড় ও  রাজা মানিক, ফ্রিতে ওমরা হজ করানোর ঘোষণা

আপডেট সময় : ০১:৩০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫