ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

কনটেন্ট ক্রিয়েটর সাদ্দাম মালকে লিগ্যাল নোটিশ, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ৩১৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আঞ্চলিক ভাষায় কনটেন্ট তৈরি করে দেশব্যাপী জনপ্রিয়তা পাওয়া কনটেন্ট ক্রিয়েটর সাদ্দাম মালকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সহ সম্পাদক রবিউল আউয়াল অন্তর নামের এক নেতার পক্ষে পটুয়াখালীর কলাপাড়ার আইনজীবী জেড এম কাওসার বৃহস্পতিবার (২২ মে) এই লিগ্যাল নোটিশ দেন। 

জানা যায়, সম্প্রতি সাদ্দাম মাল অভিনীত “রেষা রেষি” নামের একটি নাটকে আপত্তিকর ২ মিনিটের একটি খণ্ডচিত্রের মাধ্যমে তাঁর চরিত্র হননের অপচেষ্টা চালায় বলে অভিযোগ অভিযোগ এনে সাদ্দাম মালকে এই নোটিশ দেওয়া হয়েছে । এই নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে নোটিশকারী রবিউল আউয়াল অন্তরের পূর্বের বিভিন্ন কর্মকাণ্ডকে সামনে টেনে এই নোটিশের সমালোচনা করেন।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, নোটিশ দাতা দীর্ঘদিন ধরে দুর্নীতিবিরোধী কর্মকাণ্ড ও আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি রজপাড়া এলাকায় দুর্বৃত্তদের হাতে তিনি অপহৃত হন । এই ঘটনা নিয়ে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে ।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে,  অপহরণের ঘটনার পর কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তার কিছু দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে রবিউল আউয়াল অন্তর একাধিক মানববন্ধন ও সংবাদ সম্মেলনে অংশ নেন । এর প্রেক্ষিতে কুয়াকাটা মাল্টিমিডিয়া “রেষা রেষি” নামক একটি নাটকে ২ মিনিটের একটি খণ্ডচিত্রের মাধ্যমে তাঁর চরিত্র হননের অপচেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়েছে ।

লিগ্যাল নোটিশে নাট্যাংশটিকে “আপত্তিকর” উল্লেখ করে বলা হয়, এ কারণে নোটিশ দাতার মানহানিসহ ব্যক্তিগত ও সামাজিকভাবে ক্ষতি হয়েছে। অভিযোগপত্রে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব না পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।”

এই নোটিশে কুয়াকাটা মাল্টিমিডিয়া নামের একটি ইউটিউব চ্যানেলের কথা উল্লেখ করা হলেও সেটি কুয়াকাটা মাল্টিমিডিয়ায় প্রচারিত হয়নি বলে জানান চ্যানেলটির পরিচালক শুভ কবির। তিনি জানান,  সাদ্দাম মাল কুয়াকাটা মাল্টিমিডিয়ার কেউ নয়, এছাড়াও যে নাটকটি ঘিরে অভিযোগ উঠেছে সে নাটকটি আমাদের কুয়াকাটা মাল্টিমিডিয়ায় প্রচার হয়নি। অভিযোগকারী রবিউল আউয়াল অন্তরকে বিষয়টি তারা জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানাতে চাইলে কনটেন্ট ক্রিয়েটর সাদ্দাম মাল  জানান, তারা কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে টার্গেট করে গল্প তৈরি করেন না । নাটকের গল্প থাকে কাল্পনিক, কাউকে হেয়প্রতিপন্ন করার জন্য কাউকে ইস্যু করে কিছু করেন না। তাদের অভিনয়গুলো যদি কারো জীবনের সাথে মিলে যায়, কেউ যদি মনে করে সে অপারাধী তাহলে তারতো ভালো হয়ে যাওয়া উচিত। সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা হয়।

তিনি আরও জানান, তাদের গল্পের মাধ্যমে সমাজের স্থিতিশীলতা যাতে বজায় থাকে সে চেষ্টাটা সবসময়ই করেন এবং সুস্থ বিনোদন দেয়ার চেষ্টা করছেন।

এবিষয়ে অভিযোগকারী ছাত্র অধিকারের নেতা রবিউল আউয়াল অন্তরকে ফোন দিলে নাম্বার বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কনটেন্ট ক্রিয়েটর সাদ্দাম মালকে লিগ্যাল নোটিশ, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়

আপডেট সময় : ১২:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫