ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

কলাপাড়ায় জলবায়ু পরিবর্তন শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় ‘জীবাশ্ম জ্বালানি নয়, একমাত্র নবায়নযোগ্য জ্বালানি রুখতে পারে জলবায়ু পরিবর্তন’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ধানখালী ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে কলেজ মিলনায়তনে কলেজের বিভিন্ন বর্ষের ৮ জন শিক্ষার্থী এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সভাপত্বি করেন কলেজ অধ্যক্ষ মোঃ বশির আহমেদ। মডারেটর ছিলেন সাংস্কৃতিক সংগঠক ও কলাপাড়া শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মোস্তফা জামান সুজন। বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক সজল চন্দ্র ভাট, প্রভাষক মো. মামুন হোসেন, মোসাম্মৎ রেহেনা পারভিন। ধানখালী ডিগ্রি কলেজ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন এই প্রতিযোগিতার আয়োজন করে।

বিষয়ের পক্ষের প্রতিযোগী ছিলেন শিক্ষার্থী মোসাম্মৎ ফারজানা, উম্মে হানি, লামিয়া , আশুরা। বিপক্ষের প্রতিযোগী ছিলেন শিক্ষার্থী মোঃ সোহেল, তাজিয়া, মারিয়া ও রণি।

বিজয়ী ও বিজিত দলের প্রত্যেককে পরিবেশ বিষয়ক বই পুরুষ্কৃত করা হয়। দলীয়ভাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শ্রেষ্ঠ বক্তার পুরষ্কার জিতে নেন শিক্ষার্থী মারিয়া।

বিশেষ বক্তব্য রাখেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু। এসময় পরিবেশ কর্মী নজরুল ইসলাম, সাইফুল্লাহ মাহমুদ, কলেজ শিক্ষক জাকির হোসেন মৃধাসহ বিভিন্ন বিষয়ের প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিরা জিবাশ্ম জ্বালানি ব্যবহারের বিভিন্ন নেতিবাচক প্রভাব তুলে ধরে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ওপর জোর দেন। পাশাপাশি টেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।

কলেজ অধ্যক্ষ মো. বশির আহমেদ বলেন, বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে বাস্তবমুখি শিক্ষা লাভের পাশাপাশি শিক্ষার্থীরা মেধা বিকাশের সুযোগ লাভ করতে পারে। তাই বেশি বেশি বিতর্ক অনুষ্ঠান করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় জলবায়ু পরিবর্তন শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা

আপডেট সময় : ০৭:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫