ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

কলাপাড়ায় একই রাতে স্কুল, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় একই রাতে একই ইউনিয়নের চার স্থানে চুরির অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে সরকারি স্কুল, দোকান ও গরুচুরি।

বুধবার (২১ মে) দিবাগত রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা, নীলগঞ্জ ও নবীপুরে ঘটনাগুলো ঘটেছে।

ক্ষতিগ্রস্তদের কাছথেকে জানা গেছ পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ল্যাপটপ ও প্রজেক্টর। নীলগঞ্জ গ্রামের মামুন মৃধার দোকান থেকে নগদ টাকা ও সিগারেট সহ অন্যান্য মালামাল এবং নবীপুর গ্রামের বাসিন্দা মো.আবুল হোসেন হাওলাদার ও মোতালেব মাতুব্বর এর একটি করে মোট দুটি গরু চোরে নিয়ে যায়।

পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মোফাজ্জল হোসেন বলেন, মাত্র তিনদিন হল সরকার থেকে স্কুলের জন্য ল্যাপটপ ও প্রজেক্টর পেয়েছেন। তারা এখন পর্যন্ত ব্যাবহারও করেন নি। কিন্তু গতকাল রাতে কোন একসময় দরজার কয়রা ভেঙ্গে তা চোরে নিয়ে যায়। এছাড়াও স্টিলের আলমিরা ভেঙ্গে সামন্য কিছু টাকাও নিয়েছে। নীলগঞ্জ ইউনিয়নে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায়। এ ঘটনায় তারা হতভম্ব, তাই তারা প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।

এ সময় ওই স্কুলের পার্শবর্তী পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ নাজমুল আলম বাদল মাতুব্বর বলেন, আমরাও বিদ্যালয়ের মালামাল নিয়ে শংকিত।

তিনি আরও বলেন, এ ঘটনার পর আমরাও আতংকিত, আমাদের বিদ্যালয়ে ৩০ টির অধিক কম্পিউটার রয়েছে। এগুলোও এখন নিরাপদ মনে করছি না। তাই প্রশাসনের নজরদারি আরো অনেকগুণ বৃদ্ধি করার দাবি করছি।

এ বিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুয়েল ইসলাম বলেন, আমি স্কুলে চুরির বিয়টি জেনেছি। এছাড়া অন্য ঘটনাগুলো আমার জানানেই। এখনও পর্যন্ত কোন বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় একই রাতে স্কুল, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

আপডেট সময় : ০৬:০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫