ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

কুয়াকাটায় জানালার গ্রিল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরি

কুয়াকাটা প্রতিনিধি.
  • আপডেট সময় : ০৯:১৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় এক ব্যবসায়ীর বাড়িতে রাতে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে পৌরসভার ৭ নং ওয়ার্ড পাঞ্জুপাড়ার বাসিন্দা ও ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হাওলাদারের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা জানালার লোহার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে এবং ঘরের আলমিরাসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে ফেলে।

ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হাওলাদার জানান, “রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে চোরেরা জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। ভোরে ঘুম থেকে উঠে দেখি সবকিছু এলোমেলো। আলমারিতে থাকা প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩৫ হাজার টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন চুরি হয়েছে।”

এলাকাবাসী জানান, সম্প্রতি কুয়াকাটাসহ আশপাশের এলাকায় চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। তবে রাতে পুলিশের টহল বা নিরাপত্তার তেমন কোন ব্যবস্থা দেখা যাচ্ছে না, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে চোরচক্র শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে টহল ব্যবস্থা জোরদারের অনুরোধ জানানো হয়েছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুয়াকাটায় জানালার গ্রিল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরি

আপডেট সময় : ০৯:১৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫