ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে। সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট।

লালপুরে সড়ক দুর্ঘটনায় মেয়ের পা বিছিন্ন, বাবা নিহত

মোঃ শিহাব উদ্দিন টোকন, নাটোর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্কুল যাওয়ার পথে বেপরোয়া বাসের চাপায় নাটোরের লালপুর উপজেলার মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ের ডান পা বিচ্ছিন্ন হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়েছে। মেয়ে উম্মে সুরাইয়াকে (৫) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আই সি ইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত বাবা মোঃ শান্ত ইসলাম (৩৩) লালপুর উপজেলার আট্টিকা (জামতলা) গ্রামের মোঃ এজাহার আলীর ছেলে।

সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৮ টার দিকে পার্শ্ববর্তী রাজশাহী জেলার বাঘা উপজেলার বানিয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাঘা উপজেলার গ্রীন হ্যাভেন স্কুলের শিক্ষার্থী মেয়ে উম্মে সুরাইয়াকে তার স্কুলে পৌঁছে দিতে স্ত্রী মোসাঃ জেসমিনকে(৩০) সাথে নিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন নিহত শান্ত ইসলাম।

পথিমধ্যে বাঘা উপজেলার বানিয়াপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ঢাকা গামী সুপার সনি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বাবা ও মেয়ের পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা বাবা, মেয়ে ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে দ্রুত উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বাবা ও মেয়ের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আ,ফ,ম, আসাদুজ্জামান বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাস ও দুমড়ে মুচড়ে  যাওয়া মোটরসাইকেলটি থানা হেফাজতে নিয়েছে। এখনো থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালপুরে সড়ক দুর্ঘটনায় মেয়ের পা বিছিন্ন, বাবা নিহত

আপডেট সময় : ০৯:৩৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫