ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন সড়ক প্রকল্পের অনুমোদন

ডেক্স নিউজ, বাংলাদেশ সংলাপ
  • আপডেট সময় : ১১:২৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, জনগুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে কাজ করছে সরকার। তারই ধারাবাহিকতায় অগ্রাধিকার ভিত্তিতে ভাঙ্গা থেকে কুয়াকাটা সড়ক ছয়লেনে উন্নীতকরণ প্রকল্প অনুমোদন করা হয়েছে।

সোমবার (১৯ মে) বরিশাল সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত মহানগরের নাগরিক সুযোগ-সুবিধা সর্ম্পকে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, আমদানি-রপ্তানির সঙ্গে জড়িত এবং গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ করছে। বরিশাল একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর। এ শহর শিল্পসমৃদ্ধ করার লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে ভাঙ্গা থেকে কুয়াকাটা সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এ সময় তিনি সামাজিক নিরাপত্তার স্বার্থে দারিদ্র্যবিমোচন প্রকল্পগুলো চলমান থাকবে বলে উল্লেখ করেন।

উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা যত শক্তিশালী হবে সাধারণ মানুষ তত উপকৃত হবে। স্থানীয় সরকারের সব সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভালো, যোগ্য ও সৎ জনপ্রতিনিধির বিকল্প নাই। আগামী নির্বাচনে জনবান্ধব একটি দল সরকার গঠন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় উপস্থিত ব্যক্তিবর্গের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, প্রাচ্যের ভেনিস বরিশালের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য শহরের আশপাশের খালগুলো খনন করা হবে। এ ছাড়া বরিশাল-বানারিপাড়া সন্ধ্যা নদীর ওপর সেতু, নথুল্লাবাদ থেকে দপদপিয়া ব্রিজ পর্যন্ত বাইপাস সড়ক, বরিশালের গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুট ওভারব্রিজ এবং একটি উন্নতমানের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি জীবনানন্দ দাশের স্মৃতি রক্ষার্থে পাঠাগার নির্মাণ এবং শহরের ঐতিহ্য সংরক্ষণ করার আহ্বান জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সৈয়দ হাতেম আলী সরকারি কলেজের উপাচার্য প্রফেসর আক্তারুজ্জামান খান, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন সড়ক প্রকল্পের অনুমোদন

আপডেট সময় : ১১:২৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫