ঢাকা ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বড় ৭ পদক্ষেপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে সাতটি বড় পদক্ষেপ নিয়েছে। নরেন্দ্র মোদির সরকার এ হামলায় আন্তঃসীমান্ত সংযোগ নিয়ে অভিযোগ করার পর পাঁচটি পদক্ষেপ ঘোষণা করেছিল। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে আলোচনার পর আরও দুটি পদক্ষেপের ঘোষণা আসে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে পদক্ষেপগুলো হলো-

  • ভারত ১৯৬০ সালের সিন্ধু পানিচুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে। মোদির সরকার জানিয়েছে, পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ না করলে এটি স্থগিত থাকবে।
  • বুধবার আত্তারি সমন্বিত চেকপোস্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে যারা অনুমোদন নিয়ে সীমান্ত অতিক্রম করেছেন তাদের ১ মে-এর আগে ওই পথ দিয়ে ফিরে আসার সুযোগ থাকবে।
  • পাকিস্তানি নাগরিকদের সার্ক বিশেষ ভিসার আওতায় ভারতে ভ্রমণের অনুমতি দেবে না। পাকিস্তানি নাগরিকদের পূর্বে জারি করা ওই ক্যাটাগরির ভিসা বাতিল করা হয়েছে। এ ভিসাধারী সকল পাকিস্তানিকে ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগ করতে বলা হয়েছে।
  • নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের প্রতিরক্ষা/সামরিক, নৌ ও বিমান উপদেষ্টাদের অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং দেশত্যাগের জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ভারত ইসলামাবাদে ভারতীয় হাইকমিশন থেকে তাদের প্রতিরক্ষা কর্মীদের প্রত্যাহারের ঘোষণাও দিয়েছে।
  • হাইকমিশনে কর্মকর্তার সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ জনে আনা।
  • ভিসানীতি আরও কড়াকড়ি করেছে ভারত। তাৎক্ষণিক এক সিদ্ধান্তে পাকিস্তানি নাগরিকদের সব ভিসা স্থগিত করা হয়েছে। সব পাকিস্তানি নাগরিককে ২৭ এপ্রিলের মধ্যে ভারত ত্যাগ করতে বলেছে। তবে যাদের মেডিকেল ভিসা আছে তারা কেবল ২৯ এপ্রিল পর্যন্ত থাকতে পারবেন।
  • সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাঞ্জাবের আটারি, হুসেইনিওয়ালা এবং সাদকিতে রিট্রিট অনুষ্ঠানের সময় আনুষ্ঠানিক প্রদর্শনী কমিয়ে আনার জন্য একটি সুপরিকল্পিত সিদ্ধান্ত নিয়েছে। মূল পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে ভারতীয় গার্ড কমান্ডারের সঙ্গে প্রতিপক্ষ গার্ড কমান্ডারের প্রতীকী করমর্দন স্থগিত করা। অনুষ্ঠানের সময় গেটগুলো বন্ধ থাকবে। এই পদক্ষেপটি আন্তঃসীমান্ত শত্রুতা সম্পর্কে ভারতের গুরুতর উদ্বেগকে প্রতিফলিত করে এবং পুনরায় নিশ্চিত করে যে শান্তি এবং উসকানি একসঙ্গে চলতে পারে না। বিএসএফের ভাষ্য এটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বড় ৭ পদক্ষেপ

আপডেট সময় : ০৪:৫৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫