ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের বিশেষ সভা-ইফতার অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রধানদের সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’-এর নতুন সদস্যদের সঙ্গে পরিচিতি এবং সংগঠনের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে এক বিশেষ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির ১৯ তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি দৈনিক যুগান্তরের অনলাইন এডিটর মো. হাসান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি বাংলানিউজ২৪.কমের এডিটর লুৎফর রহমান হিমেল এবং জাগো নিউজের অ্যাক্টিং এডিটর কে এম জিয়াউল হক, সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজের অনলাইনে এডিটর মিজানুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আরটিভির হেড অব ডিজিটাল এম এ এইচ এম কবির আহমেদ এবং ডিবিসি নিউজের হেড অব মাল্টিমিডিয়া মো. কামরুল ইসলাম রুবেল।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক দৈনিক কালবেলার অনলাইন এডিটর পলাশ মাহমুদ, সহসাংগঠনিক সম্পাদক দৈনিক ইত্তেফাকের হেড অব ডিজিটাল শরাফত হোসেন, অর্থ সম্পাদক দৈনিক আমাদের সময়ের হেড অব অনলাইন মো. মঈন উদ্দিন বকুল, অফিস সম্পাদক দীপ্ত টেলিভিশনের হেড অব অনলাইন মো. মাসউদ বিন আব্দুর রাজ্জাক এবং নির্বাহী সদস্য দ্য ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ এডিটর আজাদ বেগ ও বার্তা২৪.কমের অনলাইন ইনচার্জ মানসুরা খাতুন চামেলী উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং সদস্যদের বিভিন্ন পরামর্শ নেওয়া হয়। সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে বিশেষ দিকনির্দেশনা দেন সভাপতি হাসান শরীফ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের বিশেষ সভা-ইফতার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:২০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫