ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ভিডিও ভাইরাল কলাপাড়ায় ধর্ষন চেষ্টায় অভিযুক্তকে ৫০ জুতার বাড়ি ও ৫ হাজারে সমঝোতা খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা: নারীর দুই হাত ভাঙার অভিযোগ। কলাপাড়ায় বিয়ে করতে গিয়েও দিতে হল চাঁদা, অভিযোগ যুবদল নেতা দেলোয়ার মৃধার বিরুদ্ধে। কলাপাড়ায তরমুজ খেত নষ্ট করায় ছাগল ধরে পুলিশে দিল কৃষক  হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ গ্রেফতার কলাপাড়ায় উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন জাকির মৃধা কলাপাড়ায় আবাসিক এলাকা থেকে দুই পতিতা ও খদ্দের সহ দেহ ব্যবসায়ী গ্রেফতার যুবদল নেতার বিরুদ্ধে দুই সন্তানের জননী প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

বিএনপি দেশে যত সংস্কার করেছে, তা কারও হাত দিয়ে হয়নি: টুকু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির হাতে দেশে যত সংস্কার হয়েছে, তা অন্য কারও হাত দিয়ে হয়নি বলে মন্তব্য করেছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, দেশে আন্দোলন হয়েছে গণতন্ত্রহীনতার জন্য। আর গণতন্ত্রের মূল শর্ত হচ্ছে ভোটাধিকার। তাই মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য অবিলম্বে জাতীয় নির্বাচন প্রয়োজন।

বৃহস্পতিবার (২০ মার্চ) টাঙ্গাইল সদর উপজেলার (নির্বাচনী আসন-৫) কাকুয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে টুকু এসব কথা বলেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, স্বৈরাচারের পতন হলেও তার দোসররা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে। পরাজিত শক্তি দেশকে পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র করছে, তা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না।

তিনি বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এতো ভয়াবহ, স্মরণকালে কেউ দেখেনি। সংকট উত্তরণে অবিলম্বে নির্বাচিত সরকার প্রয়োজন।

নেতাকর্মীদের উদ্দেশে টুকু বলেন, ধানের শীষ ঐক্যের প্রতীক। আগামীতে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। আর এর জন্য জনগণের কাছে যেতে হবে, তাদের সুখ-দুঃখের সাথী হতে হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বিএনপিকে ভয় পেত। তারা এ দেশের জনগণকে ভয় পেত। কারণ, তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। তারা ছিল জনবিচ্ছিন্ন।

সুলতান সালাউদ্দিন বলেন, স্বৈরাচার হাসিনা সরকার গণতন্ত্র হত্যা করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ভোট ছাড়া জোর করে ক্ষমতায় থাকতে সংবিধান থেকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। গত ১৬ বছর দেশে কোনো নির্বাচন হয়নি। স্বৈরাচারের পতনের পর মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সরকারকে অবিলম্বে নির্বাচন দিয়ে মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা দেশবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ রয়েছে। বিএনপি একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়তে চায়। তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়তে দেশের মানুষের সহযোগিতা কামনা করেন যুবদলের সাবেক এই সভাপতি।

নেতাকর্মীদের উদ্দেশে টুকু আরও বলেন, বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হলেও দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। তাই গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য, সাহসিকতা ও শান্তিপূর্ণ অবস্থানে থেকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু , টাঙ্গাইল সদর উপজেলা সভাপতি আজগর আলী, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজ করিম, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, কাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি দেশে যত সংস্কার করেছে, তা কারও হাত দিয়ে হয়নি: টুকু

আপডেট সময় : ০৮:১৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫