ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

পটুয়াখালী ভার্সিটিতে, নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় শুরু হয়।
মাৎস্যবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষদের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাজেদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ মোঃ আবদুল লতিফ এবং জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড,. কাজী রফিকুল ইসলাম বলেন,“বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে মৎস্য খাত অপরিসীম অবদান রাখছে। আমাদের রপ্তানি আয়ের একটি বড় অংশ আসে মাছ ও মাছজাত পণ্য থেকে। শুধু অর্থনীতিই নয়, এ খাত গ্রামীণ কর্মসংস্থান, পুষ্টি ও খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। তাই আমাদের তরুণ প্রজন্ম বিশেষ করে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ও গবেষকদের দায়িত্ব হচ্ছে আধুনিক গবেষণা, উদ্ভাবন এবং সচেতনতার মাধ্যমে দেশের মৎস্যসম্পদকে আরও টেকসই ও সমৃদ্ধ করে তোলা। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
এসময় বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স বিভাগের অধ্যাপক ও রিজেন্ট বোর্ড এর সদস্য অধ্যাপক ড মোঃ মামুন অর রশিদ, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার, মাৎস্য বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাকসহ উক্ত অনুষদের বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।।
পরে বিশ্ববিদ্যালয়ের নীলকমল লেকে মাছের পোনা অবমুক্তকরেণ উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। মাছের পোনা পানিতে ছড়িয়ে দেওয়ার সেই দৃশ্য যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নতুন আশার প্রতীক হয়ে উঠেছিল।। # জাকির হোসেন হাওলাদার, দুমকি, পটুয়াখালী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পটুয়াখালী ভার্সিটিতে, নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত।

আপডেট সময় : ০৭:১৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫