ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

ফেসবুক পোস্টে মানহানি,গোবিন্দগঞ্জে জামাত নেতার আইনি অভিযোগ

অর্পিতা চ্যাটার্জী, গোবিন্দগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও অপমানজনক তথ্য প্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফুলবাড়ী ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহ-সভাপতি ওমর ফারুক সরকার।

জিডি (নং: ৬৬৯, ট্র্যাকিং নং: RKAS2X) অনুযায়ী, গত ৬ আগস্ট ২০২৫ সকাল ১০টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে তার এক শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে তিনি জানতে পারেন যে, কয়েকটি ফেসবুক আইডি ও পেজ থেকে তার নামে বিভিন্ন ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর মন্তব্য প্রচার করা হচ্ছে।

অভিযোগে উল্লেখিত আইডি ও পেজ-
১. গোবিন্দগঞ্জের খবরা খবর
২. গোবিন্দগঞ্জের সাংবাদিক
৩. Gobindaganj Insider’s (সত্য প্রকাশে আপোষহীন)
৪. অন্যায়ের প্রতিবাদ
৫. গোবিন্দগঞ্জ নিউজ বাংলা
৬. সোনার বাংলা
৭. কামারদহ ইউনিয়ন যুবলীগ
৮. Hunter HP

অভিযোগে বলা হয়েছে, এসব আইডি ও পেজে প্রবেশ করে তিনি ঘটনার সত্যতা পান। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অজ্ঞাতনামা বিবাদীরা এসব পোস্ট প্রকাশ করছে বলে দাবি করেন তিনি। এছাড়া, ভবিষ্যতেও তার নামে আরও মানহানিকর তথ্য প্রচার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

বিষয়টি নিয়ে তিনি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় এসে সাধারণ ডায়েরি করেন। জিডিটি ১৪ আগস্ট ২০২৫ তারিখে গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার অনিমা রানী রায় গ্রহণ করেন।

এ বিষয়ে অভিযোগ কারী ওমর ফারক বলেন,আমি ফুলবাড়ী ইউনিয়নের জামায়াতের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি আমাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে। আমি এর ন্যায় বিচার চাই।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফেসবুক পোস্টে মানহানি,গোবিন্দগঞ্জে জামাত নেতার আইনি অভিযোগ

আপডেট সময় : ১০:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫