ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত ১। মহিপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৬০ ইয়াবাসহ আটক-৩ কলাপাড়ার বিএনপি’র নেতা তোফাজ্জল ভিজিএফের চাল বিতরনে চালবাজি  কলাপাড়ায় ১দিন আগেই প্রায় ১০ হাজার মানুষের ঈদ উদযাপন পায়ে হেটে ৪ শিক্ষার্থীর ১৫০ কিলোমিটার পরিভ্রমন সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন সোশ্যাল মিডিয়ায় কিংবা রঙীন পোষ্টারে কলাপাড়া পৌরবাসীকে মেয়র প্রার্থীদের ঈদ শুভেচ্ছার হিড়িক   ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষির স্বর্গরাজ্য পটুয়াখালীর কলাপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬  ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কার পেলেন কলাপাড়া থানার এএসআই জসিম আকন।

লালমনিরহাটে বিএনপির সমাবেশ ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত

মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ধারাবাহিতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে- সমাবেশ ও বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকাল ৪টায় লালমনিরহাট জেলা শহরের এম টি হোসেন ইন্সটিটিউট মাঠে সমাবেশ ও বিজয় র‍্যালিটি শুরু হয়।

পরে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে এসে শেষ হয়।

বিজয় র‍্যালি শুরু হওয়ার আগে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, বাংলাদেশ স্বৈরশাসকের হাত থেকে মুক্ত হয়ে এখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে। এই বাংলায় আর কোন স্বৈরশাসকের জন্ম হবেনা। আগামী দিনের ভবিষ্যৎ যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নিবে। জুলাই গণঅভ্যুত্থানে যখন সবাই পিছু হটতে চেয়েছিল আমাদের নেতা তারেক রহমান প্রান্তিক পর্যায়ে নেতা-কর্মীদের সাথে যোগাযোগ করে আন্দোলনকে পূর্ণরূপ দেওয়ায় হাসিনাকে পালাতে হয়েছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আব্দুস ছালাম, লালমনিরহাট জেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান আনিছ, লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস ছাত্তার, লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি পাভেল রহমান প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব, সহ-সভাপতি মোঃ রোকন উদ্দিন বাবুল, এ্যাডঃ জিন্নাত ফেরদৌস আরা রোজীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ২৫/২৬হাজার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীরা বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালমনিরহাটে বিএনপির সমাবেশ ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫