ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

কলাপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে  গণমিছিল ও পথসভা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে এক গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। জুলাই গন- অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে জামায়াতে ইসলামী কলাপাড়া পৌর শহরে এ কর্মসূচি পালন করে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় কলাপাড়া বাংলাদেশ জামাযাতে  ইসলামীর দলীয় কার্যালয় থেকে  গণ মিছিলটি বের করা হয়। মিছিলটি   পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  প্রেসক্লাব প্রাঙ্গণে পথসভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে পথসভার সূচনা হয়। 

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাইম ইসলাম, সভাপতি, ইসলামী ছাত্র শিবির; ইসহাক মুন্সি, সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন; মাওলানা আমিনুল ইসলাম, আমীর, জামায়াতে ইসলামী, কলাপাড়া পৌর শাখা।

এছাড়া অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের সাবেক অধ্যক্ষ ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক আবদুল খালেক ফারুকী এবং জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলার আমীর ও খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবদুল কাইয়ুম।

এসময় বক্তারা বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের দীর্ঘদিনের ক্ষোভের বহি:প্রকাশ। এই আন্দোলনের মাধ্যমে প্রমাণ হয়েছে কোন স্বৈরাচার টিকতে পারেনি। এসময় নেতৃবৃন্দ গণতন্ত্র, ন্যায়ের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংগ্রামকে বেগবান করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে  গণমিছিল ও পথসভা

আপডেট সময় : ০৪:৫৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫