ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

তজুমদ্দিনে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার তজুমদ্দিন উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি প্রকল্পের আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় তজুমদ্দিন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বেলা ১২টায় তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে ভোলা জেলা শিক্ষা অফিস ও তজুমদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুভ দেবনাথ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েতুর রহমান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

এসময় মেধাবী ৩০ জন শিক্ষার্থীকে অতিথিদের মাধ্যমে ক্রেস্ট ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং তাদের ফলাফলের উন্নয়নে উৎসাহ জোগায়। ভবিষ্যতে আরও শিক্ষার্থী যাতে এই পুরস্কারের আওতায় আসতে পারে, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তজুমদ্দিনে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।

আপডেট সময় : ১০:০৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫