ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

তজুমদ্দিনে নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা সহায়তা

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘জুলাই পূণর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় আয়োজিত হয় বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম। সোমবার (২৮ জুলাই) সকাল ৯টা থেকে দিনব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩০০ এর অধিক নারী, পুরুষ, শিশু ও প্রবীণরা চিকিৎসা নিতে এসে উপকৃত হন।

উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে নৌবাহিনীর একটি প্রশিক্ষিত চিকিৎসক দল এই সেবা কার্যক্রম পরিচালনা করে। তাদের মধ্যে ছিলেন অভিজ্ঞ মেডিকেল অফিসার, নার্স ও স্বাস্থ্য সহকারীরা। সাধারণ চিকিৎসা ছাড়াও চক্ষু, চর্ম, শিশু, হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা এবং পরামর্শ দেওয়া হয়। এছাড়া বেশ কিছু রোগীর মাঝে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, “অভাবের কারণে অনেক সময় চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয় না। আজকে বিনামূল্যে চিকিৎসা পেয়ে আমরা সত্যিই উপকৃত হয়েছি। নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা।”

উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরাও। ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান বলেন, “নৌবাহিনীর এধরনের কার্যক্রম শুধু চিকিৎসা সহায়তা নয়, এটি একটি মানবিক উদ্যোগ যা মানুষের মাঝে আস্থা ও ভালোবাসা তৈরি করে।”

নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, “সামুদ্রিক জনপদের মানুষের কল্যাণে বাংলাদেশ নৌবাহিনী সবসময় আন্তরিক। এই চিকিৎসা সেবা আমাদের একটি সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও এমন কার্যক্রম চলমান থাকবে।”

এই আয়োজনে এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। চিকিৎসা ক্যাম্প শেষে নৌবাহিনী কর্তৃক স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শও প্রদান করা হয়।

উল্লেখ্য, ‘জুলাই পূণর্জাগরণ’ উপলক্ষে নৌবাহিনী সারাদেশেই জনসেবামূলক নানা কর্মসূচি গ্রহণ করেছে, যার অংশ হিসেবে তজুমদ্দিনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তজুমদ্দিনে নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা সহায়তা

আপডেট সময় : ০৪:৫৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫