ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

গোপালগঞ্জে ইউপি সদস্য মাফুজা বেগম ও তার লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এলাকাবাসীর।

শিহাব উদ্দিন গোপালগঞ্জ:জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের ইউপি সদস্য মাফুজা বেগম (৪৫)–এর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। ইউপি সদস্য পরপর দুইবার নির্বাচিত হয়েছেন। তার স্বামীর নাম মফিজ শরীফ। এলাকাবাসীর অভিযোগ, তিনি নিজস্ব লাঠিয়াল বাহিনী গঠন করে প্রভাব খাটাচ্ছেন, সরকারি প্রকল্প ও জমি দখলসহ নানা অপকর্মে জড়িত।

মাফুজা বেগমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন একটি জমির মালিক রনি কাজীকে লাঠিয়াল দিয়ে উচ্ছেদের চেষ্টা করা হয়। আদালতের রায়ে জমির দখল ফিরে পেলেও তাকে ও তার পরিবারের সদস্যদের বারবার হয়রানি করা হয়। এমনকি মিথ্যা অভিযোগ দিয়ে গোপীনাথপুর তদন্ত কেন্দ্রে হয়রানির চেষ্টাও চলে।

রাজু কাজীর বরাদ্দকৃত ঘর থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ। টাকা না দিলে তাকে ঘর থেকে বের করে দিয়ে সেখানে বসবাস শুরু করে সেলিম সিকদার। আশ্রয়ণ প্রকল্পের মিউটেশনকৃত কাগজপত্র নিয়েও চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে সেলিম সিকদার, আরিফুজ্জামান ও তার স্ত্রী সাজেদা বেগমের বিরুদ্ধে। তারা সরকারি সেবা দেওয়ার নামে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রেও চাঁদা তোলে, যার একটি বড় অংশ ইউপি সদস্য মাফুজা বেগমকে দেওয়া হয় বলে অভিযোগ।

সেলিম সিকদার একাধিক অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। মাহফুজা বেগমের লাঠিয়াল বাহিনীর সদস্য ১. হাবিব শরীফ (৩২),২. রবিউল শরীফ (৩৫),৩. দিদার শরীফ (৪০),৪. জাকির শরীফ (৪০),৫. ফয়সাল শরীফ (২৮),৬. সেলিম সিকদার,৭. আরিফুজ্জামান,(পিতা: ইব্রাহিম শরীফ, ঠিকানা: মেরী গোপীনাথপুর, গোপালগঞ্জ)এদের মধ্যে কেবল আরিফুজ্জামানকেই প্রশাসন গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বাকি সদস্যরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে ।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইউপি সদস্য মাফুজা বেগম সরকারি ক্ষমতা ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করছেন। তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোপালগঞ্জে ইউপি সদস্য মাফুজা বেগম ও তার লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এলাকাবাসীর।

আপডেট সময় : ০৪:৫৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫