ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত ১। মহিপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৬০ ইয়াবাসহ আটক-৩ কলাপাড়ার বিএনপি’র নেতা তোফাজ্জল ভিজিএফের চাল বিতরনে চালবাজি  কলাপাড়ায় ১দিন আগেই প্রায় ১০ হাজার মানুষের ঈদ উদযাপন পায়ে হেটে ৪ শিক্ষার্থীর ১৫০ কিলোমিটার পরিভ্রমন সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন সোশ্যাল মিডিয়ায় কিংবা রঙীন পোষ্টারে কলাপাড়া পৌরবাসীকে মেয়র প্রার্থীদের ঈদ শুভেচ্ছার হিড়িক   ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষির স্বর্গরাজ্য পটুয়াখালীর কলাপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬  ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কার পেলেন কলাপাড়া থানার এএসআই জসিম আকন।

কুয়াকাটা সি-বিচ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার ও ডিসি, রক্ষণাবেক্ষণের আশ্বাস

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষার দাবিতে স্থানীয়দের মানববন্ধনের পর সাড়া দিয়েছে প্রশাসন। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ রায়হান কাওছার ও পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন সরেজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

সম্প্রতি কুয়াকাটায় ভয়াবহ ভাঙনের কারণে স্থানীয়রা সি-বিচ রক্ষায় আন্দোলনে নেমে আসে। এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সৈকতের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। 

এ প্রসঙ্গে বিভাগীয় কমিশনার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সরকার কুয়াকাটাকে রক্ষা করতে সচেষ্ট। শিগগিরই সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয় সংশ্লিষ্ট উপদেষ্টা মহোদয় কে অবগত করার সাথে সাথে তিনি ভালো রেসপন্স করেছেন এবং সংশ্লিষ্ট সচিব কে দ্রুত প্রটেকশন এর ব্যবস্থায় নির্দেশ দেওয়া হয়েছে।  কুয়াকাটা বাংলাদেশের একটি পর্যটন কেন্দ্র হিসেবে ব্যাপক পরিচিতি। এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে তাই এ পর্যটন কেন্দ্রে সরকারের আলাদা নজর রয়েছে। 

এদিকে  সৈকত রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের চলমান কাজ তদারকি করার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এখন দরকার দ্রুত বাস্তবায়ন। সমুদ্র সৈকত শুধু পর্যটন নয়, বরং এই অঞ্চলের অর্থনীতির অন্যতম ভিত্তি। তাই কুয়াকাটা বাঁচাতে চাই দ্রুত ও টেকসই পদক্ষেপ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুয়াকাটা সি-বিচ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার ও ডিসি, রক্ষণাবেক্ষণের আশ্বাস

আপডেট সময় : ১১:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫