ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

কুয়াকাটায় গোসলে নেমে প্রবল স্রোতে তলিয়ে যাচ্ছিল এক পর্যটক, জেলের সাহসী ভূমিকায় উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুয়াকাটায় সমুদ্রে গোসলে নেমে জোয়ারের প্রবল স্রোতে তোরে তলিয়ে যাচ্ছিলেন এক তরুণ পর্যটক।
তবে সৌভাগ্যক্রমে দ্রুত সময়ে উদ্ধার করায় প্রাণে বেঁচে গেছেন তিনি।
সৈকতে স্থানীয় এক জেলের তাৎক্ষণিক সাহসী ভূমিকায় তাকে রক্ষা করে।

উদ্ধারকৃত পর্যটকের নাম তানভীর (২৩)। তিনি রাজধানী ঢাকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে কুয়াকাটা সৈকতের পশ্চিম পাশে গোসলে নামলে হঠাৎ সমুদ্রের স্রোতের তোরে ভেসে যান তানভীর।

স্থানীয় জেলে আলতাফ হোসেন ঘটনাটি দেখে দ্রুত ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে তীরে নিয়ে আসেন। এসময় তানভীর অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শী সেলিম মাহমুদ বলেন, গোসলের সময় সতর্কতা অবলম্বন না করায় প্রায় প্রাণ হারাতে বসেছিলেন ওই পর্যটক। দ্রুত সময়ের মধ্যে উদ্ধার সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহত অবস্থায় এক তরুণকে ২০ শয্যা হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, সুস্থ আছে।

এ বিষয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর জয়ন্ত কুমার মন্ডল জানান, তানভীর নামের এক পর্যটককে স্থানীয় জেলেরা উদ্ধার করে হাসপাতালে নিয়েছে বিষয়টি অবগত হয়েছি আমরা খোঁজখবর নিচ্ছি।

উল্লেখ্য, কুয়াকাটা সমুদ্র সৈকতে জোয়ারের সময় সতর্কতা না মানার কারণে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুয়াকাটায় গোসলে নেমে প্রবল স্রোতে তলিয়ে যাচ্ছিল এক পর্যটক, জেলের সাহসী ভূমিকায় উদ্ধার

আপডেট সময় : ০৪:৪৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫