ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

গোবিন্দগঞ্জে গোপন অভিযানে হ্যাকার চক্রের দুই ‘মাস্টারমাইন্ড’ গ্রেফতার।

অর্পিতা চ্যাটার্জী, গোবিন্দগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযানে হ্যাকার চক্রের দুই মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মোবাইল ফোন, সিমকার্ড ও প্রযুক্তি ডিভাইসসহ আটক করা হয় এ চক্রের দুই সদস্যকে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে সাঘাটা সেনা ক্যাম্পের ক্যাপ্টেনের নেতৃত্বে ও গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজরের উপস্থিতিতে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে গ্রেফতার করা হয় জামিল হোসেনের ছেলে আশিকুর রহমান (৩২) এবং মুনসুর আলীর ছেলে আদম হোসেন (২৮) কে।

অভিযানকালে থানা পুলিশের সদস্যরাও যৌথভাবে অংশগ্রহণ করেন। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত হ্যাকারদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মোবাইল হ্যাকিং, প্রতারণা ও অবৈধ তথ্য লেনদেনের সঙ্গে জড়িত ছিল।

এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে, এবং প্রযুক্তি-ভিত্তিক অপরাধ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা আরও প্রমাণিত হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোবিন্দগঞ্জে গোপন অভিযানে হ্যাকার চক্রের দুই ‘মাস্টারমাইন্ড’ গ্রেফতার।

আপডেট সময় : ০২:৫৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫