ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

ছেলের চোখের সামনে ট্রেনে কাটা মায়ের মৃত্যু

শিহাব উদ্দিন টোকন, নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে ছেলের চোখের সামনেই ট্রেনে কাটা পড়ে মারা গেছেন মায়া (৬০) নামের এক নারী। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আব্দুলপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মায়া রাজশাহীর নন্দনগাছি এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম মৃত মনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মায়া তাঁর জামাইবাড়ি থেকে আব্দুলপুর রেলস্টেশনে আসেন রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে চড়ার জন্য। ওই সময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে। ট্রেন আসার মুহূর্তে তাঁরা রেললাইন পার হচ্ছিলেন। ছেলে তাড়াহুড়ো করে প্ল্যাটফর্মে উঠতে পারলেও মায়া পিছিয়ে পড়েন। ঠিক তখনই স্টেশনে ঢুকে পড়ে ট্রেনটি। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মরদেহটি দ্বিখণ্ডিত হয়ে যায়।

এবিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। এবিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছেলের চোখের সামনে ট্রেনে কাটা মায়ের মৃত্যু

আপডেট সময় : ০৪:২৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫